রবিবার রাঘ্রি বহরমপুর পৌৌছিলাম। সুরেশ মজুমদারের জনৈক আত্মীয়ের বাড়ীতে আমরা অতিথি হলাম। ভোরবেলা স্রেশ বাব তার অন্য এক আত্মীয়ের বাড়ীতে গেলেন । ভদ্রলোকের নাম শিশির মিন । বহরমপ্র জেলের সুপারিচ্টেন্ডেন্ট। শিশির বাবু বদ্দানের সংগে আমাদের সকালেই দেখা করার বন্দোবস্ত করে দিলেন। জেল গেটে নিঝ'রিণী সরকার ও হোসনে আরা হাসিমথে আমাদের অভ্যর্থনা করলো । দেখলাম, বন্দিনীদের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে । কিন্তু ছোট মেয়েদের বাদরামিও যথেষ্ট বেড়েছে। আমি বললাম দু'মাস বেশী জেলে থাকতে হল। কি দরকার ছিল ওয়াডশারকে মারবার £ ও হেসে জবাব দিল, আমাদের এলাকায় আমন্কণঠাজের গাছে আমাদের অধিকার ; ওরা এখানে আসে কেন? নিঝরিণী সরকার হেসে বললেন, একটু হাত পাকুক না, আমাদের মেয়েরা ভীরু নয়, এটা ত জানাতে হবে। দেখলাম, ছোটদের বাদরামিতে বুড়োদেরও সমর্থন আছে। জেলে থাকার কম্টকে ওরা আর কষ্ট মনে করেনা। ২৭শে আগষ্ট সকালে আবার বহরমপুর জেলে হাজির হলেম। আজ হোস্নে আরার মুক্তির দিন। জেলগেটে উপস্থিত হতেষ্ট সূপার তেতরে খবর পাঠালো । হোসনে আরাকে সঙ্গে করে একদল মেয়ে জেলগেটে এল তাকে বিদায় দিতে । দেখলাম, জেলের ভেতরের বাগানের সব ফ.ল তুলে ওকে সাজিয়েছে! ফ.লের মালা, ফুলের চুড়ি, বাজ.বন্দ ঘাথার টোপর । এক কথায় ফুল দিয়ে ওর সারাদেহ ঢেকে দিয়েছে) জেলখানা থেকে বিদায় নিয়ে স্টেশনে এলাম । টেনের মধো অনেক যাত্রী গায়ে-পড়ে আলাপ করতে এল । হোস্নে আরাকে দেখিয়ে বললো. ইনি কি স্বদেশী করেন? ইনি কি জেল থেকে বেরিয়ে এলেন ? যখন জানলো যে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ী ফিরছেন, তখন হিন্দ্যান্রীদের অনেকে এসে দুইহাত জোড় করে নমস্কার করলো। কেউ কেউ মা লক্ষ্মী বলে সম্বোধন করতে লাগলো । ইতিহাস কথা কয় ৭৩ ৫৮৮ www.icsbook.info
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।