আমার দুঃখের দিনের বন্ধুর এই পরিণতি কল্পনাও করতে পারিনি । রাতে শুয়েছি, অঘোরে ঘুমিয়েছি । ফাসি লাগালে অন্তত: যন্ত্রণার শব্দ বেরিয়ে আসতো মুখ দিয়ে। সে রকম কিছুই শুনতে পাইনি! লাশটা ভোর হবার সংগে সংগে বের করে নিয়ে গেছে। আমাকে একনজর দেখতেও দিল না। মৃণালের বিয়োগে সম্বিত হারিয়ে অঝোরে কেদেছি। সকালে চা-নাধতা দিয়েছিল, তার দিকে চেয়েও দেখিনি । জেলসুপার এসে জানালো, তারা দুঃখিত, এমন একজন তরুণ অকালে আত্মহত্যা করল। ওর কথা শুনে সারা গায়ে স্বালা ধরে গেল, কিন্ত মূখ ফুটে কোন কথা বলতে সাহস হলনা। হয়ত শেষপর্যন্ত আমাকেও ওই রকমভাবে খতম করে দেবে। দুপুরে গোসল করে আহারে বসলাম, কিন্ত খাওয়ার রুচি ছিল না। জোর করে কিছু পেটে পূরলাম. রাতে চোখে ঘুম আসেনা । কি এক অজানা আতঙ্কে আমার সারা মন ছেয়ে গেল। বিছানায় শুয়ে ছটফট করি। শেষে রাতে একট, ঘূম এল। সকালে মেট আসতেই তাকে বললাম, জেলার সাহেবকে সালাম দাও। জেলার ছিল মুসলমান। সে অল্পক্ষণের মধ্যে এসে জিজ্ঞাসা করলো ডেকেছেন সাহেব? হ্যা, মৃণালের লাশ কি করেছেন ?--জিজ্ঞাসা করলাম । জেলার বলল £ কাঠের কফিনের মধ্যে করে ট্রেনে কলকাতায় ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছে, সঙ্গে চারজন পুলিশ গেছে । আমি বললাম, আজ থেকে আমার সেলের সামনে একজন ওয়া- ডণর রাখবেন । একা এখানে থাকতে আমার সাহস হয় না) জেলার বলল, বেশ, রাত ১০টা থেকে আপনার সেলের সামনে একজন ওয়াড?র শুয়ে থাকবে । আমি তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলাম। দিনের বেলায় কথা বলার লোক নেই। এমন একা একা থাকলে ঠিকই পাগল হয়ে যাবো । ধীরে ধীরে খুনী আসামীর সামনে গিয়ে দাড়ালাম। লোকটি লোহার গরাদ ধরে দাড়িয়ে বলতে লাগলো, বাপু. জীর মৃত্যুর খবর জেনেছি । কি বলব বাবু, আপনারা এক-একটা হীরের টুকরো । আযাদীর জন্য লড়াই করছেন আপনারা । আমরা 90 ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।