ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সপ্তাহ দুয়েক বেশ কাটালো ৷ তারপর এক ঘেয়ে লাগতে লাগলে । বাঙ্গ।লী বলতে আমরাই দু'জন’ আর সবাই অবাঙ্গালী আর তার পনের আনাই দাগী কয়েদী, চোর, ডাকাত, খুনী ইত্যাদি। বাকী যৈ কজন রাঞ্নৈতিক বন্দী আছে, তারা সবাই নীচের তলায়। আমাদের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ হয় না। দোতলার আর দু'টি সেলে থাকতো দুটো ফাসির আসামী--খুনী ওরা; তাদের বাইরে আসার উপায় ছিল না। একদিন এক খুনী আসামীর সঙ্গে বারান্দায় দাড়িয়ে কথা বললাম। সেত প্রথমে কথাই বলতে চায় না, মূখ ফিরিয়ে থাকে । বয়েসে যুবক দেখতে শুনতে মন্দ নয়, জাতিতে শিখ। ধীরে ধীরে তার সঙ্গে ভাব জমিয়ে ফেললাম। একদিন সে মন খুলে তার অপরাধের কাহিনী বলল । গ্রামের একটি মেয়েকে ভালবেসে সে বিয়ে করেছিল । কিছুদিন যেতে সে বুঝতে পারলে যে, তার বউ অন্য প্র্ষের সঙ্গে গোপনে “আসনাই' কর। একদিন দুপুরে সে কারখানা থেকে পালিয়ে হঠাৎ বাড়ী ফিরে দেখতে পায় যে, তার বউ পরপুরুষের সঙ্গে একই বিছানায় শুয়ে ঘৃমাচ্ছে। তার মাথায় খুন চেপে গেল। ঘরের হালকা দরজা টেনে খ.লে ফেলে। সেরামদা দিয়ে আওরত ও মরদ দু'জনকেই খ.নকরে থানায় গিয়ে ধরা দেয় এবং সব কিচছা" বলে দেয়। তিন মাস ধরে বিচার হয়, রায়ে তার ফাসির হুকুম হয় । তার আয্মীয়-স্বজনরা হাইকোর্টে আপীল, করেছে ফাসির হুকুম রদ করার জন্য । কিন্ত সে আর বাচতে চায় না। তার মতে ফাসি হওয়াই তার জন্যে ভাল। সারাজীবন দুঃখ করে কাটাতে হবেনা ২৩শে জুন ভোর বেলা ঘুম থেকে উঠে মুখ-হাত ধুতে যাচ্ছি, এমন সময় একজন মেট এসে সংবাদ দিল, বাবুসাব, আপনার দোস্ত রাতে মারা গেছে। ফাঁসিতে ঝলছিল। তারপর ফিস ফিস করে জানালো যে, হারামজাদারা গলাটিপে মেরে ফেলেছে । এখন গুরা খদকুশীর এলদ্বাম (আত্মহত্যার বদনাম ) লাগাচ্ছে । আমার মূখ দিয়ে কথা সরলো না। মাটিতে বসে পড়লাম। ইতিহাস কথা কর ৬৯ www.icsbook.info

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।