উপর ওয়ালাদের হকুম তামিল করেছি মাত্র । অন্যথায় চাকরী যাওয়ার ভয় আছে। কথা বলতে বলতে আমাদের দিল্লী ঘোরা হয়ে গেল । এ যেন অন্ধের হাতি দেখার মত | বাইরে থেকে ইমারতগুলি দেখলাম মাত্র । প্রচন্ড গরম ও বাল্ঝড়ের ভিতর দিয়ে দুপুরের পর মূলতান ডিচ্টিষ্ট জেলে পৌঁছুলাম। জ্রেলসৃপার আগেই খবর পেয়েছিল । আমাদের দু'জনকে পৃথক সেলে থাকার জায়গা করে দিল। সেল দু'টি দোতলার উপর । প্রত্যেক সেলে একটি করে লোহ।র খাট, ছোবড়ার গদী, চারখানা করে কম্বল। থালা, বাটী, গ্যাস, টিনের মগ, একটি করে চেয়ার, একটি ছোট টেবিল ও একটি আলনা আগে থেকেই রাখা ছিল। এই সুবিধা টুকু কেবল মাত্র নিরাপত্তা বন্দীদের জন্য । জেলসূপার জানালো, আপনাদের খাবার তৈরী, গোসল করে নিতে পারেন । আরো জানিয়ে গেল, দিনের বেলায় আপনারা সেলের সামনে বারান্দায় চলাফেরা করতে পারবেন, কিন্তু সন্ধ্যায় আপনাদের সেলের মধ্যে বন্ধ করা হবে। সেলের মধ্যে অবশ্য টয়লেট ও পানির বন্দোবস্ত আছে, বিশেষ অদুবিধা হবেনা । হাসি পেল ওর কথা শুনে। বন্দী করে রেখে আবার স্বিধা-অসুবিধার কথা শোনায় ওরা । মুলতান জেলখানাটা অবশ্য এমনিতে ভালই | তবে খুব ছোট। সামনে পাহাড়, কিছুটা জঙ্গল । বারান্দায় বসে প্রাকৃতিক দোন্দ্য উপভোগ করা য।য়। গাছে নানারকম পাখী এসে বসে প্রাণখুলে গান গায়! মনে, হয় পাখীরা আমাদের উপহাস করছে । ওরা কেমন স্বাধীন আর আমরা মানুষ হয়েও ওদের মত মুন্ত জীবনের স্বাদ উপ- ভোগ করতে পারছি না। কত অসহায় আমরা ! পাহাড়ের পাদদেশে মাঝে মাঝে ময়ুর-ময়ূরী ঘরে বেড়ায় । কখনো কখনো ছোট ছোট সাপ ব্যাঙ ধরে উল্লাসে নেচে ওঠে । মৃণাল প্রায়ই গলা ছেড়ে গান গাইত। কখনো রবীন্দ্র সঙ্গীত, কখনো নজরুল গীতি । মাঝে মাঝে আরৃতিও করতো । প্রাণের প্রাচুর্যে উজ্জল এই যুবক । মনে হয় ব্রক্মচারীর কথা | তাকে বাদ দিয়ে কেবল আমাদের দু’- জনকে কেন পাঠালো এই তেপান্তরে £ ৬৮ ইতিহাস কথ। কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।