ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

রেলওয়ে টিকিটের দাম ফিরিয়ে এনেছিল, সে টাকাটাও আমার নামে সুপারের কাছে জমা রাখলো । সুপার জ্রেল্সগেট খুলে আমাকে সঙ্গে নিয়ে ভিতরে চললো । অনেকগুলি ওয়াড” পার হয়ে একটা বিরাট দালানের সামনে দাড়িয়ে ওয়ার্ডারকে হকুম করতে সে দালানের লৌহ- কপাট খলে দিল। সুপার আমাকে নিয়ে হলঘরে প্রবেশ করে এক কোণো একটা মাটির লম্বা টিবি দেখিয়ে বলল, এটা আপনার শোয়ার খাট । এখনই ওয়ার্ডার আপনার কম্বল, বালিশ, চাদর আর থালা" গ্রেলাস দিয়ে যাবে । পাশের এই চেয়ার ও টেবিল আপনার । কাগজ ও খাম দিয়ে পাঠাবো । ইচ্ছে করলে বাড়ীতে গল্প লিখতে পারবেন। তবে মাসে দুটোর বেশী নয়। আমাকে সব বুঝিয়ে দিয়ে সুগার তার ওয়ার্ডারকে নিয়ে বিদায় হল। এরপর অন্যান্য ওয়াডের কয়েদীরা এলেন আলাপ করতে। একে একে পরিচগ্ন হল সকলের সঙ্গে । লাহোর ষড়যন্ত্র মামলার আসামী মিসির সিং ও প্রাটনার ভবানী সহায় সবার আগে আলাল করতে এলেন । খানিক পরে পিছনের কামরা থেকে এলেন পণ্ডিত মদনমোহন মালবের পুত্র কৃষ্ণকান্ত মালব্য। তারা জানতে চাইলেন আমার আটকের কারণ । আমি নিজেই জানিনে তা তাদের বলব কি? ওদের সঙ্গে আলাপ জমতেই খাবারের ডাক পড়লো । আমাদের ওয়াডে'র মধ্যেই প্রত্যেকের টেবিলে খাবার দিতে লাগলো; কিন্তু আমার টেবিলে গিয়ে থমকে দাড়ালো পরিবেশকরা । আমাকে থালা গেলাস বাটী কিছুই দেয়নি তখনো ৷ একজন ওয়াডার ছুটলো স্টোরের দিকে । থাবার যা দিল তা বেশ উচুদরের বলতে হবে। চারখানা মোটা মোটা চাপাতি, এক হাতা ভাজি, এক পেয়ালা ডাল, বড় বড় চার ট.করো খাসির মাংস ও এক বাটি দই। প্রথম দু'দিন রুটি কোন রকমে খাওয়া গেল, কিন্তু ক্রমে তা অদহ্য হয়ে উঠলো । রুটির মধ্যে যে প্রচুর পরিমাণে বালু মিশানো হয়েছে তা আমরা কয়েকজন বাঙ্গালী রাজবন্দী বুঝতে পারলাম। সন্ধ্যার পর আমাদের ওয়।ডের বাইরের ফটক বন্ধ হয়ে গেল। ততক্ষণে রাতের খাওয়া শেষ হয়েছে । আমাদের ওয়ার্ড প্রকৃতপক্ষে একটি বড় কামরা । এই কামরার মধ্যে দিয়ে অন্যান্য কামরায় খাওয়া ৬৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।