ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

এসেছি । এমনিতে ত উপোসে দিন যায় ; তার চেয়ে কিছু পয়সা আর খাবার পেলাম এটাই লাভ। তাদের কথা শুনে মনে হলো; শিক্ষিত কংগ্রেপীদের মধ্যে কম লোকই এঢসছে। দুদিন দু'রাত বিচিত্র ধরনের মান্ষের মধ্যে বেশ কৌতুক করে কাটানোর পর আমাকে পুলিশ আবার হাইজ্যাক করলো । এবার জেলখানা থেকে । শাহদারা স্টেশনে যে মুসলমান পুলিশ অফিসার আমাকে অস্থায়ী জেলখানায় পাঠিয়েছিল, সে নিজে আমাকে নিতে এসেছে । আমার ছাগড়ায় এসে বললোঃ আপনার ঝুলি নিয়ে বাইরে আসুন। বুঝতে পারিনে ব্যাপারটা কি? মনে হল; আমাকে নিশ্চয়ই এবার ছেড়ে দেবে। কোন অভিযোগ ত আমার বিরুদ্ধে নেই; তাই আমাকে আটক রাখার কোন অর্থ হয় না। আমি খুশীমনে জেলগেটে আসতেই স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার আমার হাতে একটি নোটিশ দিল। পড়ে দেখি; আমাকে নিরাপত্তা আইনে গ্রেফতার করা হল এবং পৃনরাদেশ না হওয়া পর্যন্ত তিন মাসের জনা কারাগারে আটক রাখা হবে। আমাকে প্রথম শ্রেণীর কয়েদী হিসাবে রাখার আদেশ হয়েছে। নোটিশ পড়ে আমার ত চোখ চড়কগাছ। এই বিদেশে বেভ.য়ে জেলে আটক থাকার মানে আত্মীয় স্বজনদের সঙ্গে সময় সময় দেখা সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত হওয়া । তাছাড়া, আমার স্ত্রীও জেলে বন্দিনী। তার মুত্তির সময় যদি আমি না থাকি, তাহলে তাকে বহরমপূর থেঝে কে আনবে আর থাকবেইবা কোথায় £ আমার আর ভাববার সময় ছিলনা । পুলিশরা সামনে দীড়ানো একটা কয়েদী গাড়ীতে আমায় তুলে বলল, আপনাকে কেন্দ্রীয় কারা- গারে রাজবন্দীদের সঙ্গে রাখা হবে। সেখানে থাকা, খাওয়া সবই ভাল, আর শিক্ষিত নেতাদের সঙ্গ পাবেন। দিল্লীর কেন্দ্রীয় কারাগারকে একটা বিশাল প্রাসাদ বললে ভুল হবে না। জ্রেলপগেটে সুপারিল্টেন্ডেন্ট আমার নাম ধাম খাতায় লিখে নিয়ে পৃলিশের কাজ থেকে আটকাদেশ বুঝে নিল। আমার ঝুলিটা ও কাপড় পরীক্ষা করে আবার আমার হাতে ফিরিয়ে দিল। পুলিণ আমার ইতিহাস কথা কম ৬৩ www.icsbook.info

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।