আমি বলঙ্গামঃ কোন রাজনীতিই করিনি। আমি সাংহাদিক। সংবাদপত্র সেবাই আমার ধর্ম। দিল্লীতে কংগ্রেস বেআইনীভাবে সম্মেলন করছে জানেন কি? উত্তরে জানালাম; খবরের কাগজে এরকম কোন খবর পড়িনি। ওরা আর কিছু জিজ্ঞাসা না করে আমার ঝুলিটা তল্লাশী করে আবার আমার কাছে ফিরিয়ে দিয়ে বলল; আপনাকে কয়েকদিন আটক থাকতে হবে । সেধাইদের সঙ্গে যান। সেধাইরা আমাকে একটা জীপে তুলে কুতুব মিনারের নীচে আনলো । সেখানে দেখলাম এলাহী কারবার । কাটা তারের বেড়া দিয়ে অস্থায়ী জেলখানা তৈরী হয়েছে । চারদিকে সশস্ত্র প্রহরী; ভিতরে কয়েক হাজার কয়েদী । কংগ্রেসী সবাই । কংগ্রেসের বিশেষ অধিবেশনে যোগ দিতে এসে সবাই গ্রেফতার হয় । মিসেস নেলী সেন গুপ্তা সভানেন্ত্রী ছিলেন । তাকে গ্রেফতার করে দিল্লী সেন্ট্রাল জেলে রাখা হয়েছে । নেলী ব্যারি- স্টার জে এম সেনগুপ্তের ইংরেজ স্ত্রী । আমাকে জেলখানার মধ্যে একটা ছ।পড়ায় থাকতে দেয়া হল। দুপুরে ও রাতে রঙ্টি ও লাউয়ের তরকারী খেতে দেয়। সকালে ভিজে ছে।লা ও একমগ চা। ভাবি, এরকম খাবার খেয়ে এক সপ্তাহও বাচবো না। কংগ্রেসের যেসব কমার সঙ্গে জেলখানায় দেখা হল, তাদের অনেকে যে গন্ডমুর্খ তা কয়েকজনের সঙ্গে আলাপ করে বুঝনাম। এলাহাবাদ থেকে আগত একজনের সঙ্গে আলাপ প্রসঙ্গে জানলাম; সে এখানে ‘দিল্লী গেট’ হয়ে এসেছে । এই 'দিল্লী গেট’ জিনিসটা যে কিতা অনেক কোশেশ করে বুঝলাম। সে এলাহাবাদের ডেলিগেট হয়ে এসেছে । নেতারা তাকে বুঝিয়েছে এবার গেলেই আজাদী পাওয়া যাবে, আর গান্ধীত্ী হিন্দস্থানের রাজা হবেন। সেই ভরসা নিয়ে সে আরো অনেক লোকের সঙ্গে এখানে এসেছে । কিন্ত হায়, সব ভশাওতা ; এরকম হবে জানলে দে কখনো আসতো না। চার-পাচজন বেকার যুবকের সঙ্গে আলাধ হল। তারা বলল, কংগ্রেস রেলগাড়ীর ভাড়া আর খরচ দৈনিক দু'টাকা দিয়েছে তাই ডং ইতিহাস কথা কয় www.icsbook.info
— Page 71 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.