ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

করার সঙ্গে সঙ্গে সে আস্সালামো আলায়কুম বলে প্রথমে সম্ভাষণ জানালো, তারপর খাটি উদু'ভাষায় আমাকে একটা চেয়ার দেখিয়ে তশরীফ রাখতে বললো । আমি চুপচাপ বসে আছি। পুলিশ অফসার প্রথমে কথা বললঃ আপনাকে একটু তকলিফ দিতে হচ্ছে বলে দুঃখিত । দু'চারটা কথা জিজ্ঞাসা করবার জন্য আপনাকে এনেছি; আশা করি সব কথা খুলে বলবেন, আমি উত্তরে বললামঃ আমার গোপন করার কিছু নেই, জিজ্ঞাসা করুন । প্রশ্ন 8 আপনি ত বাঙ্গালী? উক্ত! ৪ নিশ্চয়ই আমি বাঙ্গালী । বাঙ্গালী ম্সলমান। “বেশ 8৪ ‘আপনার রেলওয়ে টিকেটটা দিন; বদলে আনবার দরকার হতে পারে? আমি টিকিটটা বের করে দিয়ে বললাম; বদল করতে ত হবেই। ট্রেন চলে গেছে অনেকক্ষণ । অফিনারটি হাসল, মনে হলো ক্রুর হাসি। তারপর আবার প্রশ্ন শুর হল। প্রশ্ন £ আপনি পেশোয়ারে গিয়েছিলেন তা জানতে পেরেছি কিন্ত কেন গিয়েছিলেন বলবেন কি? উত্তর : বৃটিশ ভারতের. যে কোন জায়গায় যাওয়ার অধিকার যে কোন নাগরিকের আছে। সেই নাগরিক অধিকারের বলেই আমি পেশোয়ার ভ্রমণে এসেছিলাম । প্রশ্ন ৪ পেশোয়ারে কোথায় ছিলেন? উত্তর £ কাশ্শীর ছোটেলে। প্রশ্ন £ ওখানে কারুর সঙ্গে আলাপ হয়েছে কি? উত্তর ঃ হ্যা ; অনেকের সঙ্গে হয়েছে । নাম অনেকের জিজাসা করিনি। প্রশ্ন $ কারুর নাম মনে আছে কি? আমি আবোল-তাবোল কয়েকটি নাম বলে গেলাম । এবং ওরা বিশ্বাস করলো কিনা জানিনে । জিজ্ঞাসা করলো: কংগ্রেস করেন কি? ইতিহাস কথা কয় ৬১ www.icsbook.info

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।