হোটেলওয়াল। মুখ কাচুমাচু করে মাপ চাইতে লাগলো । বললো হুজুর আপনার খদ্দর পরা দেখে আমি আন্দাজে বলে ফেলেছিলাম। ট্রেন পিল্লী থেকে ছাড়লো । জানালার কাছে বসে বসে মোগল আমলের গৌরবমন্ডিত রাজধানীর চেহারা দেখছি আর আমাদের পরাধীনতার কথা ভাবছি! এমন সময় প্রচন্ড একটা ঝাকুনি দিয়ে ট্রেন শাহদারা স্টেশনে থামলো । শাহদারাও একটা নামকরা স্টেশন । এখান থেকে আগ্রার দিকে রেলপথ গিয়েছে। বসে বসে এদিক ওদিক উঁকি ঝৃ’কি মারছি, এমন সময় দশ বারোজন পুলিশ একজন অফিসার- সহ আমার কামরায় ঢ.কে কাকে যেন খুজতে লাগলো । আমি এক কোনে চপ করে বসেছিলাম । অফিসারটি সোজা আমার সামনে এসে উদ্দুতে বলল, আপনি কি বাজলী? আমি ‘জী হশ্যা”" বলতেই সে অতাপ্ত বিনয়ের সঙ্গে বলল আপনাকে একটু তকলিফ দেব! স্টেশনে আমাদের বড় সাহেব রয়েছেন, তার সঙ্গে একটু মোলাকাত করতে হবে; আমার সঙ্গে আসূন। আমি বললাম, আপনার অফিসারের সঙ্গে মোলাকাত করতে গেলে যে ্রন ছেড়ে দেবে; তখন কি হবেঃ অফিসারটি বলল, দরকার হলে টিকিটের টাকা ফেরত পাবেন। এখন চলুন তাড়াতাড়ি। আপনার সামান পত্তর কোথায় দিন আমরা নিয়ে যাচ্ছি। সামান পত্রের কথা শুনে হাসিপেল। একটা ঝুলি আর দু'টো খদ্দরের কাপড়। ঝুলিটা কাধে ঝুলিয়ে নেমে পড়লাম। দেখলাম আমার চারপাশে কড়া পুলিশ পাহারা । নিজেকে বেশ 'হীরে।' 'হীরো' মনে হচ্ছিন। কিন্তু ভেবে পাচ্ছিলাম না, কেন শুরা আমার উপর এমন শ্যেন দৃ'ল্ট ফের্ল। আমিত অপরাধ আইনের আওতায় এমন কিছু করিনি; যার জন্য মাঝপথ থেকে এমন হাইজ্যাক করতে পারে। স্টেশনে রেলপুলিশের অফিসে ওদের বড় কর্তা বসেছিল। সে যুক্ত প্রদেশের কি পাঞ্জাবের বুঝতে পারলেম না, তবে সে যে ম.সলমান তার কথা বার্ত।য় বুঝতে পারলেম। আমাকে তার সামনে হাজির ৬০ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।