|| চাল ।। ১৫ই এপ্রিল ‘৩২, রাত দখটায় কালকাহাওড়া এক্সপ্রেস ট্রেনের একটা দ্বিতীয় শ্রেণীর কামরায় তুলে দিয়ে আকবর আমার কানে কানে বললেন, পথে কারুর সঙ্গে রাজনীতি আলোচনা করবেন না, আর পেশোয়ারের বাইরে গিয়েছিলেন, এ কথাও বলবেন না। ট্রেন ছাড়ার সঙ্কেতধবনি হতেই তিনি আমার সঙ্গে কোলাকুলি করে বিদায় নিলেন। ট্রেনের কামরা থেকে তাকিয়ে দেখি আকবর আমার কামরার দিকে তাকিয়ে হাত নাড়ছেন। বলতে ভুলে গিয়েছি, কাশীর হোটেলের বিল আমাকে নিতে দেননি আকবর । তাছাড়া, দ্বিতীয় শ্রেণীর ট্রেনের টিকেট তিনিই কিনেছেন । আমার কাছ থেকে টাকা নেনন। ব্রাতের গোড়ার দিকে ট্রেনের ঝাকুনিতে ঘূম হয়নি, তবে শেষ রাভ্রের দিকে ঘুমিয়ে পড়ি। যখন জাগলাম তখন চারি দিকে রোদ ঝলমল করছে। ট্রেন ততক্ষণে লাহোর পার হয়ে অম্ৃতসর ছোৌয় ছোয় করছে । অমৃতসর স্টেশনে ট্রেন থামলে কিছু পুরি, তরকারী ও পণাড়া (এক রকম সন্দেশ) খেয়ে-পেট ভরে পানি খেয়ে নিলাম । অতিরিক্ত গরমে গা জ্বলে যাচ্ছিল। আমার কাছে কোন তোয়ালে ছিল না, ছিল একটা গামছা, দ্বিতীয় শ্রেণীর যাত্রী অথচ পৌঁটলা থেকে গামছা বের করবো, কেমন যেন সঙ্কোচ লাগালো, কিন্ত গরজ বড় বালাই। লজ্জা শরমের মাথাখেয়ে গামছাটা ভিজিয়ে এনে ঘন ঘন হাত মূখ যাথা মুছতে লাগলাম। কিন্ত তাতেও কি রেহাই আছে। দুপুর গড়িয়ে বিকেল। ট্রেন দিল্লী স্টেশনে থামলো । এখানে প্রায় পয়তাল্লিশ মিনিট থামবার কথা আমি তাড়াতাড়ি একটা হোটেলে ঢুকে কিছু ভাত-ডাল চাইলাম । হোটেলওয়ালা জানালো, বাবু এটা মুসলমান হোটেল। আপনাদের হিন্দু হোটেল ওই পাশে আছে। হোটেলওয়ালার কথা শুনে আমার রাগ সপ্তমে চড়ল। বললাম, কে বলেছে আমি হিন্দ? তোমরা হিসেব করে কথা বলনা ? www.icsbook.info
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।