সগীর খার হাতে দিলেন। হাজী সাহেব নিজে এসে আমাদের মাথায় হাত রেখে অনেক দোয়া-দরুদ পড়লেন । যথারীতি সালাম জানিয়ে আমাদের যাত্রা শুর হল। বেলা দু'টো নাগাদ পেশোয়ারে পে ছে গেলাম ! বাস থেকে যখন নামলাম তখন গায়ে মাথায় ধুলা লেগে ধূসর হয়ে গিয়েছি । হোটেলে উঠে গোসল সেরে চায়ের অর্ডার দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আঞ্চবর আমাকে দুপুরের খানা খেতে হুকুম করে নিজের বাড়ী চলে গেলেন । বলে গেলেন যে, সন্ধার পরে আসবেন । আজ আর কলকাতা রওনা হওয়া যাবে না, আগামীকাল যাওয়া হবে। খচ্চরের পিঠে চার ঘন্টা এবং বাসে প্রায় চার ঘন্টা সফর করে শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল। তিনটার দিকে দৃপ্রের ভাত খেয়ে একটা লম্বা ঘূম দিলাম । রাত নয়টার দিকে আকবরের দরজা ধাক্কা দেয়ার শব্দে ঘুম ভাঙলো । দেখল।ম, আকবরের পিছু পিছু বেয়ারা দু'কাপ চা এনে টেবিলে রেখে গেল। আমি তাকে থিলি চারেক পান আনতে নির্দেশ দিলাম। গত তিনদিন পান খেতে পারিনি, কি যে কষ্ট হচ্ছিল তা আর কি বলব। গল্প করতে করতে এক সময় জিজ্ত।সা করলাম যে, হাজী সাহেবের মূখে শুনলাম; স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু হলে পাখতুনরা প্রস্তুত আছে। সীমান্তের পাঠানরাও কি সে সংগ্রামে যোগ দেবে? আকবর একটু হেসে বললেন £ পাখতুনদের মধ্যে নানান গোত্র আছে। তাদের মধ্যে রেষারেষি আবহমানকাল থেকে । এক গোত্র যদি ইং* রেজদের বিরুদ্ধে যায়; অপর গোত্র ইংরেজদের পক্ষে যাবে, তবে ইংরেজ- বিরোধী গোল্রই সেখানে শজিশালী। সীমান্তের পাঠানদের সম্পর্কে আকবর বললেন, ওরা বেশীরভাগ বাদশা থ্ৰার (সীমান্ত গান্ধী খান আবদুল গফফার খা) ভক্ত । ওরা রাজনীতি বোঝে না, কংগ্রেস; সমাজতন্ত্র বা কমিউনিজম। কিছুই জানে না। বাদণা খা যা বলেন ওরা তাই করে। বাদশা খাঁর হুকুমে ওরা জান দিতে পরোয়া করে না। পুলিশ ওদের অনেক সময় বেদম ঠ্যাঙায় ; কিন্তু নীরবে মার খায়. পাল্টা মার দেয় না। এই বাদশা ইতিহাস কথা কয় ৫৭ 8— www.icsbook.info
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।