ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পৌছে যাই। শেরগুল তখন বাড়ীতেই ছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবার, হাজী সাহেবের মত এত শান-শওকত নেই। তবুও অভ্যর্থনার কমতি নেই। সে তাড়াতাড়ি বিরাট একজগ ঘন গরম দুধ এনে বললো ঃ পিয়ো। না বললে হয়ত রেগে যাবে, তাই গ্লাসে তেলে দুধ পান করলাম। খাঁটি দুধ, তবে মহিষের কি গরুর তাবৃঝলাম না। তবে এত সুস্বাদু দুধ খুব কমই খেয়েছি আমাদের দেশে। আকবর বেশ ধীরে ধীরে খুব বিনয় সহকারে শেরগুলকে বললেন যে একটা জররী কাজে কাল ভোরেই আমাদের পেশোয়ার যেতে হচ্ছে, তাই রাতে তার দাওয়াত রক্ষা করা সম্ভব হবে না, সে জন্য মাফ চাচ্ছি। আকবরের কথায় শেরগুল যেন তেলে-বেগুনে ভ্বলে উঠল । দাওয়াত কবল করে না রাখলে অপমান করা হয়। এসব ফৃক্তি দেখানোর পর সে যা বললো তাতে আমার কণ্ঠতালু শুকিয়ে গেল। বললো, দাওয়াত রক্ষা না করলে সে আমাদের দুজনকেই গুলি করে মেরে ফেলবে । কী ম্সিবতে পড়া গেল আকবর শাহের জন্য । তিনি দাওয়াত কবুল করতে গেলেন কেন সাত তাড়াতাড়ি। আমি আকবরকে বললাম, এক কাজ করুন; ওকে বলুন; আজ রাতেই ও আমাদের যদি খাওয়।য় তাহলে ত গুলির মুসিবত থেকে রক্ষা পেতে পারি। প্রস্তাবটা শুনে শেরগুল কিছুটা শান্ত হয়। বলে; বেশ তাই হবে। আজ রাতেই খানার বন্দোবস্ত করা হবে; কিন্তু খবরদার; আর যেন কথার বরখেলাফ না হয়। হাক বাচা গেল সরল অথচ হিংস্র পঠানের কবল থেকে। আকবর হাজী সাহেবকে আনৃপ্বিক ঘটনাটা বললেন । হাজী সাহেবও খুশী হলেন। বললেন, ওরা সিধা মন্ষ; ওদের দিল বহুত সাফ, কিন্ত রাগলে আগুনের হলকা, খুশী হলে একেবারে ঠাণ্ডা। পরদিন ভোরে হাজী সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে রওয়ানা হলেম। আমাদের পথে খাওয়ার জন্য হাজী সাহেবের পৃত্ন বড় বড় চারটি পরটা । দুটো আস্ত ম্রগীর রোচ্ট এবং ফ্যকা বোঝাই পানি ৫৬ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।