ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সকালের নাশতা করতে হবে। আমরা গোসল করে তৈরী হয়ে আছি, এমন সময় একজন আর্দালী এসে জানালো যে হাজী সাহেব তার বৈঠকখানায় এসেছেন । তিনি আমাদের সালাম দিয়েছেন। আমরা তার সঙ্গে চললাম। বৈঠকখানায় হাজী সাহেব বসে আছেন দেখল।ম। কিন্তু দেখে আমার ধারণা বদলে গেল। আমি মনে করেছিলাম হয়ত তিনি ছয়ফিট সাতফিট লম্বা তাগড়া জোয়ান, কাইজার অথবা ফন হিণ্ডেনবার্গের মত লম্বা ও মোটা গৌফওয়ালা, মাথায় পাগড়ী আর তার চুড়া কম-সে-কম দু'ফুট উচু । কিন্তু হায় আল্লাহ, এসবের কিছুই না। অত্যন্ত নিরীহ মূসল্লির মত চেহারা, মাথায় একটা সাদা গোল টুপি, পরণে সাদা পাজামা ও পিরহান। মূখে সাদা-গালো দড়ি। দেখলে বিশ্বাসই হয় না যে ইনি সেই ইংরেজ ত্রাস দুদ্ধষ পাঠান সরদার তুরঙ্গজাইয়ের হাজী । আকবর ও আমি তার সামনে উপ্বস্থিত হয়েই মোগলাই কায়দায় কুর্ণিশ করলাম। হাজী সাহেব উঠে এসে আমাদের সঙ্গে পরম অন্তরঙগতায় মুসাফা করে তাঁর পাশে ফরাশের উপর বসতে দিলেন। হাজী সাহেবের পাশে বসেছিলেন তার বড় ছেলে, ভবিষ্যতের পীর। ছেলে ও বাপের মত খুব সাদা-সিধা এবং ব্যবহারে অমায়িক । তবে চেহারার দিক থেকে ব্লাজপৃত্ুরের মত। ll পাচজন বেয়ারা বড় বড় খাঞ্চায় করে নাশতা এনে ফরাশের উপর নামিয়ে রেখে গেল। রুপার জগ, রুপার গ্রাস, রুপার চায়ের কেতলী ও চীনা মাটির চায়ের পেয়ালা । হাজী সাহেবের শান-শওকত দেখে মনে হল, যেন কোন রাজপূরীতে এসেছি । খাবার আয়োজন দেখে তো চোখ চড়ক গাছ । বিভিন্ন খাঞ্চায় আলাদা করে পাকা পেপে, ওজন এক-একটার প্রায় পাচ সের হবে, ডিমপোচ ও সিদ্ধ; মুরগীর রোস্ট, পরটা কাবার, দহিবড়া। সঙ্গে চা তো আছেই। তবে পৃথক কোন প্লেট দেয়া হয়নি, একই খাঞ্চা থেকে সবাইকে খেতে হবে। এটাই নাকি পাঠানদের নিয়ম । ওদের তুলনায় আমি যা খেলাম তাতে তো ওরা হেসেই খুন বঙ্গে বেশী করে খাওনা বলেই এত দুর্বলা পাতলা হয়েছ। বলে, বঙ্গাল মূল্‌কের আদমী খেতে ৫৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।