শরবতে যত পানি, তার চেয়ে বেশী বাদাম, পেস্তা আর আঙগুরের টাটকা রস। শরবত পান করার পর খানিক পানি পান করে বিছানায় শুয়ে পড়ল।ম। আকবরকে বললাম, দোহাই আপনার, রাতের খাবার সময়ে ডাকবেন, এখন আমায় একট, ঘুমাতে দিন। রাত নয়টার পরে খানার ডাক পড়লো। পাশের ঘরে কাপেটের উপর মোটা চাদর পাতা; তার উপর দক্তারখান। দস্তরখানের উপর বিরাট বিরাট খাঞ্চায় আস্ত দুম্বার রোস্ট, পোলাও, দুই বর্গগজ আকা- রের এক ইঞ্চি মোটা নান রুটি, কাবাব, দই, চাটনি প্রভৃতি । আস্ত দুদ্বা দেখে আমার খাওয়ার রুচি চলে গেল। কেবল মনে হতে লাগলো এই রাক্ষসদের কবল থেকে রক্ষা পেলে বাচি। আমার মনোভাব বোধহয় আকবর বুঝতে পেরেছিলেন। কিন্তু আরো কয়েকজন পাঠান আমাদের খানার সঙ্গী ছিল বলে কোন কথা না বলে আমার প্লেটে রোস্টের একটা ছোট ট করা ও পোলাও তুলে দিলেন। অন্য সবাই বিরাট বিরাট ট্করা নিয়ে খেতে শুরু করলো । আমি যে এত কম থাচ্ছি তা লক্ষ্য করে ওদের চোখে-মুখে পরিহা- সের ছবি ফুটে ওঠে । তবে বলে রাখছি, দুম্বার রোস্ট দেখে যে মনোভাবের উদয় হয়েছিল, রোস্ট খেয়ে তা সম্পূর্ণ তিরোহিত হয়ে" ছিল। এমন সুফ্ধাদ্ রোস্ট আমি আগে কখনো খাইনি । রাতে আহারের পর একজন পাঠান খা সাহেব আমাদের সঙ্গে দেখা করতে এল। সে নাকি একজন ছোটথাট জমিদার। আকবরের মধ্যস্থতায় আমার সঙ্গে বঙ্গাল মূলক সম্পক অনেক কথা বললো এবং বঙ্গাল মূল্কে যে তেজারতের সুবিধে আছে, সে কথা ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো । এই এলাকার অনেক লোক নাকি কাবুলীদের সঙ্গে মিলে হিন্দস্থানে তেজারতি করে খুব মালদার হয়েছে । একথা সেকথার পর লোকটি দু'দিন পর তার বাড়ীতে রাতে আহারের দাওয়াত করে বসলো । আমার গাইড আকবর দাওয়াত কবুল করলেন। পাঠান ভদ্রলোকের নাম শেরগুল খান। অনেক রাত পর্যন্ত বকর বকর করে খা বিদায় নিল। পরদিন সকালে হাজী সাহেবের সঙ্গে সাক্ষাৎকার তার সঙ্গেই ইতিহাস কথা কয় ৫৩ www.icsbook.info
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.