ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

(ঘোড়া চড়তে ভয় হয়, আর খচ্চর চড়তে হয় লঙ্জ। কিন্তু লঙ্জী- শারমের মাথা খেয়ে আকবরের পিছনে উঠে বসলাম । সগাঁর খা ধরে উঠিয়ে দিল আমাকে । তার পর সগীর খা খচ্চরের লাগাম ধরে চলতে শুরু করে, আর খচ্চরটা তার পিছে পিছে গদাই লশকরী চালে হেলে-দুলে চলতে থাকে । রাস্তা বলতে শরম হয়। সরু পাহাড়ী পথ, পাশে খাদ। এই পথ ধরে ঘন্টা দুই চলতে হবে! আরো একটা ভাল পথ নাকি আছে, তবে দে পথে গেলে রাত হয়ে যেতে পারে। এই সরু পথ ধরে সন্ধার আগেই পেশোছে যাবো। কিছুদূর যাওয়ার পর শুনলাম ছোট এক পাহাড়ের চূড়া থেকে কে যেন হাকলো ! সর্গার তার বাহন থামিয়ে আকবরকে পস্ত ভ।ষায় কি যেন বলল । আকবর তখন চিৎকার করে কিছু বলার পর দেখা গেল বারো কি তের বছরের এক কিশোর পাহাড়ের গা বেয়ে তর তর করে নেমে এসে আমা- দের সামনে আকবরকে সালাম করে দাড়ালো । কাধে রাইফেল ঝ.লানো । আকবর তার সংগে কয়েকটি কথা বলার পর সে আবার সালাম করে চলে গেল। আকবর বললেন, এরা পাহারাদার । ঘাটিতে ঘাটিতে এই সব ছেলেরা ভহার মধ্যে থাকে আর চারিদিকে নজর রাখে । ফিরিঙ্গী দেখলে আর নিস্তার নেই। তখনই সাফ করে দেবে। আমি জিজাসা করলাম £ এতটুকু বাচ্চারা রাইফেল চালাতে পারে? আকবর বললেন £ জানেন, আমাদের দেশে শিশুরা জন্মানর সংগে ংগে রাইফেলের গুলি ছুড়ে তাদের অজ্যর্থনা করা হয়। সাত-আট বহর বয়েস থেকে তারা ভেড়া ঢরায় হাতে রাইফেল নিয়ে । রাইফেল ওদের খেলার সামগ্রী। পথে আমাদের আর কে'ন বাধার সন্মখীন হতে হয়নি। হাজী সাহেবের প্রাসাদে পৌছে গেলাম বিকেল ছয়টার দিকে । সে এক এলাহী কাগ্ডকারখানা । প্রাসাদটা পুরো পাথরের তৈরী, পাহাড় কেটে বসতি স্থাপন করা হয়েছে। প্রাসাদের সামনের ফটকে র।ইফেলধারী কয়েকজন পাঠান জওয়ান । যেমন চেহারা, তেমনি দেহ। আমরা খচ্চর ইতিহাস কথা কয় ৫১ www.icsbook.info

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।