ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আকবর আমাকে নিয়ে এক সরাইখানায় উঠলেন। বললেন এখানে কিছু খেয়ে না নিলে পথে ভীষণ কচ্ট হবে। আর কোথাও খাবার পাওয়া যাবে না। সরাইখানার যে অবস্থা দেখলাম, তাতে ক্ষুধা উধাও হগয়ার কথা । ময়লা টেবিল, আধতভাংগ! চেয়ার আর চটা ওঠা এনামেলের থালা-গ্রাস। দেখলে গা ঘিনঘিন করে। কিন্ত চ্চধার ত।গিদ ঘৃণাকে ঠেলে মাথাচাড়া দিয়ে উঠে । আকবর নিজে রানা ঘরে গিয়ে গরম দুটো নান রুটি ও দু'প্লেট দুম্বার গোশত নিয়ে এলেন । রুটি দেখে তো ভীরমী লাগার যোগাড় । এক-একটা রুটি যেন এক-একটা সাম্রাজা । ওজন করলে হয়তো আড়।ই সের হয়ে যাবে । গোশতের পেয়ালায় মনে হয় আধখানা করে ভেড়া কেটে রাখা হয়েছে। অবশ্য রুটি ও গোশত থেকে টাটকা ঘি-এর গন্ধ বের হচ্ছে । স্বাদেআ্রতুলনীয়। কিন্তু রুটির সিকিভাগ খেয়েই আমার আর খাওয়ার ক্ষমতা রইল না। এক টুকরা গোশত শেষ করতে পারিন। আকবর কিন্তু গোশত রূটি সাবাড় করে আরো এক গ্রাস লসসি খেল! আমার পেটে জায়গা ছিল না, তা লসসি ঢালবো কোথায়? তবুও আকবরের গ্রাস থেকে এক দুমূক খেয়ে পেশোয়ার থেকে আনা পান মূখে পুরে দিলাম । সরাইখানা থেকে বের হয়ে আকবর কাকে যেন হাক-ডাক শুরু করলেন । একটা ছোকরা ছুটে এসে জানালো যে সব ঠিক, তার বাপ এক্ষণি আসছে। বুঝলাম, এরা আকবরের পরিচিত ৷ হয়তো, এই পথে তার প্রয়ই যাওয়া-মাসা কর.ত হয়া সশীর খা এল একটা তরতাজ্বা খচ্চরের লাগাম ধরে । খচ্চর হলেও তার আভিজাত্য আছে বলতে হবে, কারণ অবয়বের পিক থেকে সে ঘোড়ার চেয়ে কোন অংশে কম নয়। আকবর বললেন: এটাই এখন আমাদের বাহন । শুনে তো আমার চক্ষু চড়কগাছ। আমি খচ্চরে চড়তে রাজী হইনি । অনেক অ'পত্তির পর আকবর বললেন £ বেশ, আপনি আলাদা খচ্চরে না চড়েন, আমার পিছনে বসবেন এবং আমাকে ধরে থাকবেন । সগীর খা লাগাম ধরে আমাদের আগে আগে চলবে । কোনো ভয় নেই। কথায় বলে: পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। ৫০ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।