আমি বুঝতে পারলাম, বাংলায় থেকে সূভাষকে আমরা যতটুকু চিনি, সুদ্র সীমান্ত প্রদেশে থেকে এই পাঠানরা তার অনেক বেশী বুঝেছে 'বা চিনেছে। অনেক রাত পর্যন্ত আকবর শাহ আমার সঙ্গে থাকলেন এবং চলে যাওয়ার সময় বলে গেলেন যে ভোর পাঁচটার সময় তিনি আসবেন আমি যেন তৈরী হয়ে থাকি । আমার আর তৈরি হওয়ার কি আছে! একটা বালি আর তার ভিতর এক সেট কাপড়! সং পেশোয়ার থেকে ঠিক পা চটায় বাস ছাড়লে! আম আববরের সঙ্গী। আকবরের পরণে পাঠানের পোশাক । পাগড়ী, লম্বা টিলা কোর্তা তার উপর কোটি । আর তার সঙ্গে বাঙ্গালী আমি । পরণে পাজামা, শট" স্যান্ডেল অর্থাৎ একেবারে বেমানান । বাসে কারুর কারুর মূখে বিস্ময় = মানে এ লোকটা আবার কে? কোথা থেকে এই দূর্বল কালো চিড়িয়াটা এল ? বাস ঘণ্টায় ৩০ থেকে চল্লিশ মাইল বেগে ছুটে চললো পাহাড়ের গা বেয়ে সরু পথ ধরে । পাশে চেয়ে দেখতে ভয় হয়, এই বুঝি খাদে পড়ে যায়। আর পড়ে গেলে নিস্তার নেই। পাশে কোথাও প্রিশ ফিট আবার কোথাও দু'শ ফিট গভীর খাদ। কিন্ত পাঠান ড্রাইভাররা এই রকম সরু পথ দিয়েই চলতে অভ্ত্ত। তাই তাদের হাতে স্টিয়ারিং থাকলে দুর্ঘটনার ভয় খুব কম। একটানা পাচ ঘন্টা চলার পর বাসটি খাইবার পাসের এক- প্রান্তে এক বিরাট দুর্গের কাছে এসে দীড়ালো। আকবর বললো, এটাই ইংরেজ শাসনের শেষ এলাকা। এরপর থেকে শুরু হয়েছে বুটিশের শাসন বহিভূতি এলাকা । এই বৃট্টশ শাসন বহিভূত এলাকায় পাঠান বা পাখতুনদের আধিপত্য । ইংরেজরা এই পাখতুনদের অনেককে নিয়মিত মাসিক সালামী দিয়ে থাকে। বুটিশ শাসম বহির্ভূত এলাকা ছেড়ে আমাদের বাস আরো ঘণ্টাখানেক চলার পর থামলো । এখানে আমাদের নামতে হবে । তারপর যাওয়ার যে তরিকা শুনলাম তাতে পিলে চমকে উঠল । ইতিহাস কথা কয় . 8৯ www.icsbook.info
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।