আমার স্বীকৃতি জাপনের পর সে বলল 3 শাহ মোহম্মদ আকবর এই এলাকায় খুব মশহর জোক । সবাই তাকে ভালবাসে, কিন্তু পুলিশ তার পিছনে হরদম লেগে আছে। তবে তার গায়ে হাত দিতে তয় পায়। আকবর ভাইয়ার কিছু করলে সারা “ ম্ল্যাগস্তান " (সীমান্তের শাসন বহিভূত এলাকা) ভেঙ্গে পড়বে! হ্যা, আপনার সঙ্গে তখন কথা বলিনি বলে রাগ করেননি তো? জানেন, খদ্দেরের মধ্যে হয়তো টিকটিকি থাকতেও পারে। আমি তো সব বুঝলাম, কিন্ত আকবর শাহের মেহমান হয়ে এসেছি তো, তাকে খবর দিতে হয় একট. ৷ পানওয়ালা বলল £ এসেছেন যখন, এতমেনান সে থাকুন, আপনার হোটেল খরচ সবই তিনি দিয়ে দেবেন। তাকে পাওয়া তো মুশকিল, কখন ঘরে থাকে আর কখন থাকেনা, তার কোন ঠিক ঠিকানা নেই। জানেন, বাঙ্গাল মুলুকের অনেক বড় বড় আদমীর সাথে তার খুব মোহব্বত আছে। এই তো গেল বছর তার মেহমান হয়ে এসে- ছিলেন আর এক বাঙ্গানী বাবু । যাক, আমি খবর পাঠাচ্ছি। কাউকে না পাই, নিজেই যাবো । অমি একট, আশ্বস্ত হয়ে হোটেলের কামরায় ফিরে এলাম | সারা- দিনের ক্লান্তিতে অবসন হয়ে পড়েছিলাম । গভীর ঘুমের কোলে ঢলে পড়ল।ম। পরদিন বেলা প্রায় ন'টার সময় ঘৃম ভাঙ্গলো । দরজায় খট থট, শব্দ ! গায়ে শাটটা চড়িয়ে দরজা খুলতে দেখলাম এক সৌমাম্র্তি দীর্ঘদেহী পাঠান, মাথায় পাগড়ী, পরণে ঢিলা পাজামা ও কোর্তা। তার সঙ্গে সেই পানওয়ালা। ভদ্রলোক সাল।ম আলায়কুম করে জানালো তার নাম আকবর । আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম । ওদের ঘরের মধ্যে টেনে এনে বসতে দিলাম । আকবর জিজ্ঞাসা করলেন, হোটেলে কোন কষ্ট হয়নি তো ? খ।ওয়া- দাওয়া ঠিক মত হয়েছে কিনা । ইতিমধ্যে পানওয়ালা বিদায় নিয়ে চলে গেল । আকবর বললেন ঃ এই পানওয়ালা আমার পোস্ট অফিস । ইতিহাস কথা কয় ৪৭ www.icsbook.info
— صفحة ٥٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.