ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

দূর? যাঁওয়।-আসায় কমছে-কম তিনদিন লাগবে! যাক, ভেবে আর লাভ নেই, যেতেই হবো থিজলী থেকে বাসায় ফিরে বিছানায় শুয়ে আকাশ-পাতাল ভাবছি । রাত তখন দশটা । ফরোয়াভ' বাকের একজন নেতৃস্থানীয় ব)ত্তি, এসে খবর দিলেন যে ক্ষিতীশ বাবু কাল সকালে তার বাড়ীতে দেখা করতে বলেছেন, জরুরী কাজ পড়ে গেছে। যাবো বলে সম্মতি দিয়ে তাকে বিদায় দিলাম! ক্ষিতীশ বাবু অর্থাৎ ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় স্রেন ঠাকুরের জামাতা এবং কলকাতা কর্পোরেশনের এড_কেশন অফিসার । সুভাষ চন্দ্রের তিনি ড'ন হাত । আমি তাকে মামা বলে ডাকতাম। কারণ, আমার স্ত্রীর বান্ধবী আরতির তিনি মামা । রাতের প্রতিশ্তি মত আমি ক্ষিতীশ বাবুর সংগে দেখা করলাম। তিনি বললেন, একটা দুরূহ কাজ তোমার উপর দেবার নির্দেশ এসেছে। জানি, তোমার স্ত্রী জেলে আছে, তবুও দেশের স্বাথে তোমাকে মান্ত্র পনের দিনের জন্য বাইরে যেতে হবে। কোথায় যেতে হবে জানতে চাইলাম ! তিনি যা বললেন, তাতে আমার অন্তরাতআ। কেপে উঠল । যে পাঠানদের ভয়ে বৃটিশ সরকার কম্পমান, তাদের এলাকায় যেতে হবে। তুরাঙ্গজাইয়ের হাজী সাহে- বের দরবারে । স্ভাষ বাবুর সঙ্গে তার আগে নাকি কি কথা হয়েছিল, তারই সূত্র ধরে আলাপ করতে হবে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে । হাজী সাহেব ভীষণ ইংরেজ বিদ্বেষী । ফিরিঙ্গী মারার জন্য তিনি যে কোন ঝুঁকি নিতে প্রস্তুত । বাঙ্গলা থেকে কোন মুসলমান গেলে ভাল হয় বলে আমার উপর ভারটা দেয়া সাব্যস্ত হয়েছ। সৈয়দ জালাল উদ্দিন হাশেমীকে আগে পাঠাবার প্রস্তাব হয়েছিল, কিন্তু তার একখানা পা নেই, আর তাছাড়া তিনি সারা ভারতে খুবই পরিচিত বাক্তি, কাজেই পূলিশের ভয়ও আছে। আমি যাওয়ার জন্য রাজী হয়নে ক্ষিতীশ বাবুর বাড়ী থেকে ফিরলাম ! পরদিন কিছু নগদ টাকা ও ত্রেনের দ্বিতীয় শ্রেণীর একখানা টিকিট ইতিহাস কথা কয় 98৫ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।