পরের হিজনী মহিলা স্পেশাল জেলে বদলী করা হয়েছে। ১০ই মাচ তার সংগে দেখা করতে যাবো ঠিক হয়ে আছে। জেলখানায় দেয়ার জন্য এক শিণি মীরা স্লো নয় আমায়, তিনপোয়া বোতলের এক বোতল নারিকেল তেল এক টাকায়, একজোড়া স্যান্ডেল এক টাকায় এবং আমার গায়ের একজোড়া খদ্দরের শাট' এক টাকা বার আনায় কিনলাম । বাসায় ফিরে দেখি হিজনী জেল থেকে পনর এসেছে যে. আমার ইন্টারভিউ বাতিল হয়ে গেছে, কারণ হোস্নে আরার থালু ও খালাতো ভাই বিশেষ অনুযতি নিয়ে সাক্ষাৎ করে গেছেন। আমার মাথায় যেন আকাশ ভেংগে গড়ে । যে সব আত্মীপ-স্বজন আমাদের দু'জনকে গালিগালাজ ছাড়া আর কিছু করেনা, তাদের আবার দরদ উথলে উঠলো কেন? আমি প্রায় ক্ষেপে গেলাম । সংগে সংগে আমার খালা শাশুড়ীর কাছে পন্ লিখে কৈফিয়ত চাইলাম, কেন খালু দেখা করতে গিয়েছিলেন, এনং কোন অধিকারে ? খালা শ'শুড়ী আমার সে পত্রের জবাব দিয়েছিলেন, তবে অত্যত্ত নির্মমভাবে । তিনি লিখেছিলেন, হেস্নে আরা তার স্বামীর সংগে দেখা করতে চায় না, তাই আমরা তার দেখা-শুনার ভার নিয়েছি । অভিনব সংবাদ বইকি! পরের তারিখে জেলে গেলাম দেখা করতে । হোস্নে আরা হাসতে হাসতে বলল £ জান, খালু এসেছিলেন দেখা করতে । আমি হুকুম দেইনি, তবূণ তিনি দেখা করেছেন এবং আমার হাতে একখানা কাগজ দিয়ে বলেছিলেন, এটায় সই করে দাও, তোমাকে জেল থেকে বের করে নিয়ে যাই। আমি খালুকে ইংরেজের দাল।ল, দেশদ্রোহী আরো কত কি বলেছি । তিনি শেষ পর্যন্ত পালিয়ে বাচলেন। বলেই তার সে কি হসি ! আমি তখন তার খালার পত্রের কথা বললাম! সে তো অবাক! বলল, ওদের কথা কোনোদিন বিশ্বাস করো না! অন্য জাতের মানুষ ওরা | মান-সম্মানের কোন জান নেই ওদের। হোস্নে আরার কাছেই জানলাম, শীগ্গির ওদের বহরমপুর জেলে পাঠিয়ে দেবে। এ আর এক ফ্যাসাদ বাধালে দেখছি । বহরমপুর, সে কি কম ৪৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।