ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯৩২ সালের ৬ই ফেব্রুয়ারী শনিবার! বিকেলে কলেজ স্কোয়ারে ন্নসলিম পাবলিশিং হাউসে আফজালের সংগে গল্প করছি, এমন সময় ইউনিভারসিটি সিনেট হল থেকে দুটি গুলির শব্দ ভেসে এল । সংগে সংগে সমস্ত কলেজ স্কোয়ার ও কলেজ ষ্ট্রীটে পুলিশের সে কি ছুটোছুটি। সকলের মুখে দারুণ আতঙ্কের ভাব। সবার মুখেই এক কথা, প্রালান পালান, এখনই পুলিশী জুলুম শুরু হবে। ব্যাপার কি, জানবার জন্য উৎসুক হয়ে থাকি । পরে খবর পেলাম বিশ্ববিদ্যালয়ের কন.ভাকেশন সভায় বীণা দাস নাস্মী এক গ্রাজুয়েট যেয়ে গবর্ণর স্যার স্ট্যানলি জ্যাকসনকে গুলি করতে গিয়ে ধরা পড়েছে। ভাইস-চ্যান্সেলর স্যার হাসান সোহরাওয়াদাঁ মেয়েটিকে ধরে ফেলেন, দে জন্য গবর্ণর প্রাণে বেঁচে গিয়েছে। ১৫ই ফেব্রুয়ারী সোমবার বীণা দাসের বিচারের রায় বের হয়। তকে নয় বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। প্রেসিভেন্সী জেলে হোস্নে আরা ও বীণার বড় বোন কল্যানী দাসের সংগে একই ওয়ার্ডে তাকে রাখা হয় । আমার পারিবারিক জীবনে এবার নতুন করে ঝড় উঠলো । হে।স্নে আরার চাচাত ভাই ডঃ শহীদউর্লায় জেষ্ঠ পত্র সফিউল্লাহ আমাকে খুব কঠে!র ভাষায় একখানা পোম্টকাড” লিখে জানালো £ঃ আমার বোনকে জেলে পাঠিয়ে নিঙ্গে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সূতরাং আমি নাকি কাপুরুষ । ছোস্নে আরার পরিবারের অনেকে চেষ্টা করতে থাকে ওকে মুচলেকা দিয়ে জেল থেকে ফিরিয়ে আনার জন্য ৷ ওর খালু জেলের একজন বড় কর্মকর্তা ছিলেন। তিনি ছাড়িয়ে আনার মতলব আশাটছিলেন, কিন্ত প্রেসিডেন্পী জেলে আটক থাকায় সে সুযোগ তার ঘটেনি। পয়লা মার্চ, ১৯৩২ সাল । সোমবার । চট্টগ্রাম অস্ত্রাগার মামলায় রায় বের হয়। দু'জনের ফাসি ও ১২ জনের দ্বীপান্তর দণ্ড দেয়৷ হয়। এর কয়েকদিন আগে অস্ত্রাগার মামলার আগামী বিধু সেন আমার গ্রামের বাড়ীর কাছে অন্তরীণ ছিল । সে অন্তরীণ আদেশ অমান্য করে আমাদের সংগে দেখা-সাক্ষাৎ করায় তাকে গ্রেফতার করা হয়। বিচারে তার ছয় মাসের সশ্রম কারাদণ্ড হয় । ৪২ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।