ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আমার স্ত্রী হোসনে আরার কারাদণ্ডের খবর ২৭শে ও ২৮শে জানুয়ারীর সমস্ত পত্রিকায় বেশ ফলাও করে প্রকাশিত হয়। সব পন্তি- কায়ই তার পরিচয় দেয়া হয় ডাঃ শহীদুল্লার ভ্রাতুষ্পৃত্রী হিসেবে, আমার স্ত্রী হিসেবে নয়। সাংবাদিকরা এই পরিচয় কোথা থেকে সংগ্রহ করেছিল জানি না। আমি চাইনি, কোনও আত্মীয়ের নাম এই ব্যাপারের সঙ্গে জড়িত হোক। কিন্তু ঘা চাইনি, তাই হয়ে গেল। কলকাতার প্রেসেডেল্সি জেলে প্রায় সত্তর জন রাজবন্দিনীকে এক বিরাট ওয়ার্ডে রাখা হয়। এখানে ছিলেন অধ্যাপিকা জ্যোতির্ময়ী গাঙ্গুলী, দেশবন্ধুর বোন উর্মিলা দেবী, বিপ্লবী বীণা দাসের বড় বোন কল্যাণী দাস, কুমিল্লার স্টীভেন্স হত্যা মামলার আসামী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী, উপন্য।সিক প্রবোধ কুমার সান]ালের ভাগিনেয়ী নলিনী মৈশ্র পরে পশ্চিম বঙ্গের প্রধানমন্ত্রী হয়েছিলেন যে ডাঃ প্রফুল্ল ঘোষ, তার বোন যমুনা ঘোষ । বিদ্যাসাগর পরিবারের মেয়ে আরতি মুখোপাধ্যায় এবং আরো অনেকে । প্রতি পনের দিন অন্তর আমি জেলে দেখা করতে যাই। প্রতিবারই কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করি হোসনে আরার মধ্যে । জেল জীবনের দুঃখ-বেদনার ছাপ তার চোখেমুখে নেই, তার জায়গায় দেখতাম একটা শান্ত সমাহিত ও আনন্দোজ্জল চেহারা । পরে জেনেছিলাম যে, রাজবন্দিনীদের মধ্যে সর্বকমি্ঠা মেয়ে বলে সে আর সব মেয়ের আদরের পাত্রী হয়ে পড়েছে । তার কল্যাণী দিদি তাকে সঙ্গে নিয়ে ঘৃমায় আর লেখা পড়া শেখায়। শান্তি ও স্নীতি তাকে হাতে করে ভাত খাওয়ায় । যেন ও সবার আদরের দুলালী। কোনোদিন জেলে দেখা করতে গিয়ে দেখি ফুলের মালা পরে, হাতে ফুলের কাঁকন, মাথায় ফুলের টোপর পরে সে আমার সামনে হাজির! দেখে হাসবো কি কাদবো তার দিশা পাই না। জেল অফিসে বসে আলাপের মধ্যে হোসনে আরা বললঃ জানো, আমার দিদিরা আমাকে এত হাসি- খুশীর মধ্যে রাখে যে, আমি বাড়ীর কথা ভাববারও সময় পাইনে। তাছাড়া পড়াশনার মধ্যে আমি কিছু কবিতা লিখছি। দিদিরা বলেছে, ভাল হচ্ছে। তুমি একটা ফাউন্টেন পেন, খাতা ও রবীন্দ্রনাথ ও নজ- রুলর কিছু বই আমাকে দিয়ে যেয়ো । অবশ্য পরের বার সাক্ষাতের সময় সবই দিয়ে এসেছিলাম । ইতিহাস কথা কয় ৪১ ৩ www.icsbook.info

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।