ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ 354
📝 Text 📖 PDF

থেকে কলকাতায় এলো ২৫শে জানুয়ারী সকালে, সে আমাকে বলল থে ই৬শে জানুয়ারী মন্মেন্টর তলায় এক বিরাট সভা হবে। অধ্যাপিকা জ্যোতির্ময়ী গাঙ্গুলী এই সভায় সভানেন্ত্রীত্ব করবেন কথা ছিল, কিন্ত তিনি গ্রেফতার হয়েছেন। আমি এই সভায় জাতীয় পতাকা তুলবো ও সভানেন্নীত্ব করবো । তুমি বাধা দিতে পারবে না। আমি গৃহিনীর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম । কিন্তু বারণ করতে পারলাম না। তবে বললাম, তোমার সঙ্গে আমি সভাস্থলে যেতে পারব না, কারণ গান্ধীবাদে আমার আস্থা নেই। প্লিশের মার খেয়ে কখনো স্বাধীনতা আসবে না, মার দিতে পারলে তবেই স্বাধীনতা জয় করে নিতে পারবে । আমার কাছ থেকে বিদায় নিয়ে ও একদল মেয়ে নিয়ে কয়েকটি মোটরযোগে ময়দানে চলে গেল, সঙ্গে ছিলেন সৈয়দ জালালুদ্দিন হাশেমী। ২৬শে জানুয়ারীর বেলা তখন তিনটা । বেলা ছয়টায় আমার এক মাড়োয়ারী পিয়ন এসে খবর দিল যে ময়দানে আমার স্ত্রী কংগ্রেসের পতাকা উড়িয়ে যখন জনতার সামনে বক্ত.তা করছিল তখন কয়েকশত পুলিশ তাদের ঘেরাও করে পুলিশ ভ্যানে তুলে লালবাজার পূলিশ সদর দফতরে নিয়ে গিয়েছে। খবর পেয়ে আমি মুষড়ে পড়েছিলাম । বড় চাচা আমাকে বুঝাতে লাগলেন, অতটুকু মেয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছে তাতে মুসলমানদের মাথা উচু হয়েছে। তোমার এত বিচলিত হওয়া শোভা পায় না। বড় চাচার কথায় আবার আমি সম্বিত ফিরে পেলাম । পরদিন লর্ড সিংহের এজলাসে বিচার হল । প্রায় সত্তর জন মেয়ে ছয় মাসের কারাদণ্ডে দন্ডিত হল । আমার গৃহিণীও তাদের একজন। আদালত প্রাঙ্গণে আমার স্ত্রী তার গলার হার ও কানের দুল আমার হাতে তুলে দিয়ে শুধু বলল, চললাম জেলে দেখা করবে। আমার সঙ্গে ছিল আমার ফুফাতো ভাই ইসমাইল । সে পরে দাউদ কর্পোরে- শনের ডিরেক্টর হয়েছিন্ন। কায়রোর পি আই এ বিমান দুর্ঘটনায় সে মারা যায়া সে আমার স্ত্রীকে বলল যে অচিরেই সেও আইন অমান্য আন্দোলনে যোগ দেবে। যোগ দে সত্যিই দিয়েছিল। 80 ইতিহাস কথা কয় www.icsbook.info

— Page 49 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.