ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সে বলল £ঃ পরের কাছে ধার করা গহনা না নিয়ে বিয়ে করলে অগৌরবের কিছু ছিল না। তুমি ভুল করেছ, অন্যায় করেছ । আমি গহনাগুলি বড় বুবুকে ফিরিয়ে দিয়েছি । আমি বেওকুফ বনে গেলাম । এর-পর গহনা সম্পর্কে আর কোন কথা ওঠেনি । যখন আমার অবস্থা একটু ভাল হল, তখনও গহনা বা ভাল কাপড়-চোপড় কিনতে তাকে রাজী করাতে পারিনি। খদ্দরের মোটা কাপড় ছাড়া তার আর কিছু কাম্য ছিল না। মা আমার স্বপ্ন দেখছিলেন, পুত্রবধূ নিয়ে তিনি সুখের সংসার গড়বেন। পৃত্র তার ঘরমূখো হবে। কিন্তু অচিরে তার সে স্বপ্ন ভেঙ্গে গেল। আমার স্ত্রী একদিন আমাকে সোজাসুজি জিজ।সা করলো £ “দেশের স্বাধীনতা সংগ্রামে সকলের যোগদান করা উচিৎ, একথা তুমি বিশ্বাস কর 2" আমি মাথা নেড়ে সায় দিলাম। আবার প্রশ্ন 8 “মেয়েদেরও এই সংগ্রামে শরীক হওয়া উচিত বলে তুমি কি মনে কর ?” “হ্যা, মনে করি। আমাদের সঙ্গী অনেক মেয়ে আছে। তারাও জীবনপাত করতে প্রস্তুত”, আমি জওয়াব দিলাম । “তাহলে তোমার স্ত্রী যদি স্বাধীনতা যৃদ্ধে যোগ দেয়, তুমি কি আপত্তি করবে?” আমি বললাম £ “আপত্তি করব কেন ? তবে তোমার বয়েস তো খুব কম 1” ও আর কিছু বল্প না। আমিও বিপদ কেটে গেল মনে করে নিশ্চিন্ত হলম ! # ১৯৩২ সাল! অহিংস-অসহযোগ আন্দোলন আবার জোরে-শোরে শুর, হয়েছে। দলে দলে গান্ধীবাদীরা আইন অমান্য করে জেলে যাচ্ছে ২৬শে জানুয়ারী ভারতের স্বাধীনতা দিবস পালন করা হবে। এ জন্য উদ্যোগ আয়োজন চলছে। এই সময় আমার স্ত্রী হঠাৎ গ্রাম ইতিহাস কথা কয় ৩৯ www.icsbook.info

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।