তিনিই উপদেশ দিচ্ছেন বিবাহিত জীবনের কর্তব্য সম্পকে । যাহোক, আমার ইচ্ছাকে অভিভাবকরা মেনে নিয়ে বাকায়দা পান্রী পক্ষের সংগে কথাবার্তা চালাতে থাকেন । এর মধ্যে পান্্রীর পিতা এন্তে- কাল করেন। ফলে, আপাতত আলাপ-আলোচনা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমিও হাফ ছেড়ে বাচলাম। কিছুদিন পরে আবার আলাপ-আলোচনা শুরু হল এবং শেষও হল। অর্থাৎ বিয়ের দিন-তারিখ ঠিক হয়ে গেল। কন্যাপক্ষের দাবী দুইথানি সোনার গহনা দিতে হবে। অভিভাবকরা আমার মতামত না নিয়েই স্বীকার করে এলেন। কিন্তু এদিকে যে আমার নাভিশ্বাস, তা তারা বুঝলেন না। গহনা কেনার টাকা পাবো কোথায় ? যে বেতন পাই, তাতে চার-পাচজনের সংসারে কোন রকমে দু'বেলা দু'মুঠো খাওয়া চলে, বিয়ের বিলাসিতা, তার ওপর গহনার চাপ, সহ্য করবো কি করে? যাহোক, মাথায় একটা বৃদ্ধি গজালো। বড় বোনের কিছু গহনা আছে। বড়লোকের বউ-ত, গহনা তার গা-ভরা। এই বোনের গরু সাত টাকায় বিকয় করেই কলকাতায় প্রথম পালিয়ে আসি । এবার বিয়ের সময় তর কয়েকখানা গহনা নাহয় চেয়ে নিয়ে কাজ সারবো। আবার ফিরিয়ে দিলেই হল। পরিকল্পনা মাফিক কাজ হল। ১৯৩০ সালের ২৫শে মে বিয়ে কল্পে ফেললাম । বাচ্চা গৃহিণী ঘরে এল। পাড়াপড়শীরা বউ দেখে নাক সিটকায়। ঘর আলো করা বউ না এনে আনলো কিনা ঘর আধার করা কালো বউ! আমি অনেককে ঝাঝালো কন্ঠে বলি £ঃ রাতে ঘৃমাবার সময়-ত ঘর আধার করেই শুতে হয়। পড়শীরা চটে না, হাসতে হাসতে চলে যায়। কয়েক মাস নিরাপদে কাটলো । আমার বড় বোনের পেটের কথা হযম হয়না । কখন যে নতুন গৃহিণীকে বলে দিয়েছে যে, তার গায়ে যে সব গহনা রয়েছে, তা সবই তার । এক শনিবারে গ্রামের বাড়িতে এসে দেখি গৃহিণীর গায়ে একটাও গহনা নেই ' কারণ জিজ্ঞাসা করতে ৩৮ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।