॥ তিন ॥ পুলিশ আমার পিছু নিয়েছে, একথা জানাজানি হয়ে গেল । অভিভা- বকদের ভাবনার অন্ত নেই, বিধবা মা কেদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। এবং তারা অনেক শনা-পরামর্শ করে ঠিক করলেন যে, তাদের ছেলেকে বাচাবার একমান্র দাওয়াই, একটা বিয়ে দেয়া। আমি বিয়ে করতে রাজী কিনা, তা জানবার দরকার ও তারা মনে করলেন না। পান্ত্রীর সন্ধান চলতে লাগলো, এ-গাও সে-গাঁয় । আমি ঘাড় বেকিয়ে বসলে মায়ের কান্নার মান্ত্রা চতুগৃন রূদ্ধি পায়। মা এবং অভিভাবক- গণ সূন্দরী পাত্রী খেো'জেন, কারণ তাদের মতে সুন্দরী বউ না হলে নাকি আমাকে ঘরে আটকে রাখা যাবে না। যখন বুঝতে পার- লেম যে শত অনিচ্ছায়ও আমাকে বিয়ে করতে হবে, অন্তত মা-কে বাচাবার জন্য, তখন জানিয়ে দিলাম যে সুন্দরী পান্রী খুজবেন না, গরীবের মেয়ে এবং একটু শিক্ষিতা খুজে বের করতে পারেন। এতেও তাদের মনে সন্দেহ জাগলো যে, অসুন্দরী পাত্রী বিয়ে করতে চাও. যার অর্থই ও মায়ার বাধনে জড়িয়ে পড়তে চায় না। তবু তাদের অনুসন্ধান চলতে থাকে । ১৯৩০ সালের শীতকালের দিকে আমার চাচাত বোনের আকদ উপলক্ষে কলকাতা থেকে ঢাকায় আসি। সেখানে আর এক চাচাত বোনকে দেখলাম । সে কৃষ্ণকায়া এবং অবিবাহিতা । তবে তার চোখে- মুখে কিছুটা বৈচিন্ত্য লক্ষ্য করি। মনে হল, এই মেয়েটা হলে মন্দ হয় না। আত্মীয়-স্থ জনরাও বলাবলি করেন এই একই কথা। আমি বিয়ে করতে রাজী হয়েছি শুনে বড় চাচা মওলবী মুজিবুর রহমান যেন স্বস্তির নিশ্বাস ফেললেন। তিনি একদিন আমায় পাশে বসিয়ে বিবাহিত জীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পরকে অনেক উপদেশ দিলেন । আমি কিন্তু মনে মনে বেশ কৌতুক অনুভব করছিলাম । যিনি চিরকু মার, www.icsbook.info
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।