আমি পটাশিয়াম সায়েনাইড খেয়েছি । তোমরা আমার শুভেচ্ছা নিয়ে এগিয়ে যাও। সূর্যসেন কাট্টালীতে আর থাকতে পারলেন না। ধলঘাট থেকে তিন মাইল দৃরে গৈরলা গ্রামে বিশ্বাস বাড়ীতে উঠেছেন তিনি । পাশের বাড়ীর নেন্র সেন ইংরেজদের এনামের লোভে পূলিশে খবর দেয়। ফলে ১৯৩৩ সালের ২রা ফেব্রুয়ারী স্য্যসেন ধরা পড়েন। বিচারে সূর্য্যসেনের ফাসির হুকুম হয় । মাস্টারদার ফাসির তারিখ ঠিক হয় *৩৪ সালের ১২ই জান্য়ারী প্রত্যুষে। কিন্তু ১১ই জানুয়ারী রান্রে জেলখানায় তুমূল কাণ্ড ঘটে গেল । বন্দীদের উপর জেল পূলিশও য্যংলো-ইণ্ডিয়ান শুপ্তারা অমানুষিক মারপিট শুরু করে। এই মারা” মারিতে মাস্টারদা ভীষণ আঘাত পান। তিনি বেহাশ হয়ে গড়েন। পরে শোনা গিয়েছিল যে, ১১ই জান্য়ারী রাত ১২-৪০ মিনিট অর্থাৎ ভোর হওয়ার কয়েক ঘন্টা আগেই তার ফাসি হয়। আমি তখন কলকাতার প্রেসিডেন্সী জেলে আটক । বেদনাবিধ্র মন, কারোর সঙ্গে কথা বলতে পারিনি । মাস্টারদা যে পথ নিয়ে- ছিলেন, সে পথ আজকের বিবেচনায় নির্ভুল ছিল না, কিন্তু বৃটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়ার জন্য এবং তরুণদের মনে স্বাধীনতার আগুন স্বালাতে মাস্টারদা সক্ষম হয়েছিলেন, এটাই বড় লাভ! আর এ জন্যই মহাবিপ্লবী সূর্যসেন অমর হয়ে থাকবেন । ৩৬ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।