খেলার শেষে খান বাহাদুর আহসানউল্লাহ কয়েকজনের সঙ্গে দীড়িয়ে আলাপে রত। এই সময় কিশোর হরিপদ পর পর চারটি গুলি করে। সঙ্গে সঙ্গে আহগানউন্যাহ মাটিতে লুটিয়ে পড়েন। হরিপদ স্বাভাবিক ভাবেই পুলিশী নির্যাতনের শিকার হয়। অকথ্য অত্যাচার সত্তেও পূলিশ তার মূখ দিয়ে একটি কথাও বের করতে পারেনি । শেষে বিচারে হরিপদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আহসানউল্লাহর হত্যার পর পুলিশের তরফ থেকে প্রচারণা চালান হয় যে, আহসানউল্লাহ যেহেতু মুসলমান, সেইহেতু হিন্দুরা তাকে হত্যা করেছে । এর ফল ভয়াবহ হয়ে দেখা দিল। মুসলমান 'ও গুণ শ্রেণীর হিন্দুরা শহরের হিন্দুদের দোকানপাট লুঠ করতে শুরু করল। ভয়াবহ পরিণতির সম্ভাবনা রোধ করার জন্য মওলানা মনিরুজ্্বামান ইসলামা- বাদী প্রমুখ নেতারা শহরে শান্তি স্থাপনের জন্য বের হলেন। তাঁদের আপ্রাণ চেষ্টায় হাঙ্গামা প্রশমিত হল, তবে বিপ্লবীদের মনোবল অনেক খানি ভেঙ্গে গেল। বিপ্লবীরা যখন. মুসলমান জনগণকে সঙ্গে নেয়ার পরিকল্পনা করছে, সে সময় আহসানউল্মাহকে হত্যা করা তাদের ভুল হয়েছিল । ১৩২ সালের ১৩ই জুন। একদল সৈন্য সাবিভ্রী দেবীর বাড়ী ঘেরাও করে। মাস্টারদা দৈন্যদের উপর আক্রমণ পরিচালনা করলেন, কিন্তু বিপ্লবী অপূর্ব সেন নিহত ও নির্মল সেন মারাত্মকভাবে আহত হলেন। ইংরেজ ক্যাপটেন নিহত হল বিপ্লবীদের গুলিতে । ১৯৩২ সালের ২৪শে সেপ্টেম্বর রাত দণটা ৷ পাহাড়তলি ইউরো- পীয়।ন ক্লাব আক্রমণে চল্লেন দলবল নিয়ে প্রীতিলতা । পরনে পূর্ণ সামরিক পোশাক । সাথে মহেন্দ্র চৌধূরী, সুশীল দে, কালী দে, শান্তি চক্রবতাঁ ও প্রফুন্ম দাস কাট্লীর আশ্রয় স্থল থেকে ম।স্টারদার আশী- বাদ নিয়ে। আক্রমণ ঠিকমতোই চললো । অনেক ইংরেজ পূরুষ ও মহিলা নিহত ও আহত হল। শ্বেতাঙ্জদের দম্ভ বাংলার এক বীর তরুণী ধুলায় লুটিয়ে দিল । প্রীতির সঙ্গী মহেন্দ্র চৌধুরীকে হাতের রিভল- ভারটা ফিরিয়ে দিয়ে প্রীতিলতা বললেন, মাস্টারদাকে প্রণাম দিয়ো । ইতিহাস কথা কয় ৩৫ www.icsbook.info
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।