ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

দন্ত ও রানীর প্রীতি লতা ওয়াদ্দেদার। প্রীতি ছিলেন নন্দম কানন বালিকা বিদ্যালয়ের শিক্ষয়িত্রী । এ ছাড়াও কুন্দপ্রভা, নির্মলা চক্রবর্তী, সুহাসিনী রক্ষিত, নির.পমা বড়ুয়া ও বকুল দত্ত দলে যোগ দিলেন। শ্রীপুর গ্রামে কুন্দপ্রভা সেনের আশ্রয়ে থেকে সূর্যসেন বিপ্লবী আন্দোলন পরিচালনা করছেন । এবার তাদের লক্ষ্য প্রদেশের ইনস্পের জেনারেল ক্রেক। একে হত্যা না করলে বিপ্লবীদের রেহাই নেই। এ জন্য নির্বাচিত হল রামকৃষ্ণ বিশ্বাস, কালীপদ চক্রবর্তী । রামকৃষ্ণ চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র । ১৯৩০ সালের ১লা ডিস্ম্বের। তারা রওনা হল চাদপূর ভ্টেশনে। কারণ কেক চাটগা মেলে চাদপুর হয়ে কলকাতায় যাচ্ছে। রেল প্লাটফর্মে ওরা অপেক্ষা করে। এমন সময় দেখতে পায় প্লিশের পোশাকে একজন সাহেব ধরণের লোক প্রথম শ্রেণীতে বসে আছে। ওরা লোকটিকে ক্রেক মনে করে গুলি চালায়। ক্রেক নয়, ইনস্পেষ্টর তারিণী মুখাজাঁর প্রাণহীন দেহ ট্রেনের কামরায় লুটিয়ে পড়লো । ওরা দু'জনই পুলিশের হাতে ধরা পড়ে। কম বয়েস বলে কালীপদ চক্রবর্তীর যাবজ্জীঝন কারাদণ্ড ও রামরুষ্ণ বিশ্বাসের ফাসি হল। রামকৃষ্ণ যে কয়দিন জেলে ছিল, বোন প্ররিচয়ে অমিতা নাম্মী একটি মেয়ে তার সঙ্গে দেখা করতে যেতো । ফাসির দিনেও রামকৃষ্ণ অমিতার সঙ্গে হ।সিমুখে কথা বলেছিল। এই অমিতা ছিল পাহাড়- তলি রেলওয়ে ক্লাব আক্রমণের নায়িকা প্রীতিলতা ওয়াদ্দেদার । ১৯৩১ সালের জুন-জুলাই। কানুনগো পাড়ায় সূর্যসেন লুকিয়ে আছেন। পুলিশ সন্দেহের বশে দোষী-নির্দে।ষ নির্বিশেষে সকলের উপর অত্যাচার চালিয়ে যাচ্ডে। দুর্ভাগ্যবশতঃ এই অত্যাচারের নায়ক ছিলেন গোয়েন্দা ইনস্পেন্টর খান বাহাদুর আহসানউল্লাহ । একেও দুনিয়া থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়া চৌদ্দ বছরের এক কিশোর হরিপদ ভট্টাচার্যের উপর এই দুরুহ কাজের ভার পড়লো । একদিন স্যোগ এসে গেল ১৯৩১ সালের ৩০ শে অক্টোবর নিজাম-পল্টন ময়দানে ফুটবল ফাইন্যাল খেলা । জজ, পূলিশ, ম্যাজিস্ট্রেট প্রভৃতি জাদরেলদের ভিড় । ৩৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।