অগ্তাগার সহজে দখল করে সূর্যসেন সেখানে বিপ্লবীদের সদর দফতর করলেন । ইউনিয়ন জ্যাকের পরিবর্তে সেখানে তে-রঙ্গা পতাকা উড়তে লাগলো । ১৯শে ও ২*শে এপ্রিল বিপ্লবীরা প্রচুর অস্ত্র সংগ্রহ করে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিল। কিন্তু সেখান থেকে শহরে ফেরার পথ নেই। পাহাড়ের দু'দিক থেকে কর্নেল ডালাস স্মিথের নেতৃত্বে ইন্টার্ণ রাইফেল ও সূর্মা ভ্যালি রেঞ্জার্স এগিয়ে আসছে। ২২শে এপ্রিল সন্ধ্যায় সূর্যসেন আদেশ দিলেন £ আক্রমণ কর। সেনাপতি লোকনাথ বল বিপ্লবী বাহিনীকে দু'দিকে ভাগ করে গুলি চালতে নির্দেশ দিলেন দু’বল্টা ধরে তুমুল যুদ্ধ চলল। শেষ পর্যন্ত ইংরেজরা তাদের আড়াইশ সৈন্যের মৃতদেহ ফেলে রেখে পিছনে হটলো। বিপ্লবীদের পক্ষে ১১ জন মারা গেল । তার মধ্যে ১৪ বছরের এক কিশোর ছিল-- লোকনাথ বলের ছোটভাই হরিপদ বল (টেগরা )। এই ঘটনার মান্র ১৩ দিন পর কালার পোলে আর একখণ্ড যুদ্ধ হয় । সেটা ৬ই ও ৭ই মে'র কথা । সূর্যাসেন তখন কোয়েপাড়ায় বিনয় সেনের বাড়ীতে আশ্রয় নিয়েছেন। তার আদেশে চারজন তরুণ বিপ্লবী কালার পোলে রওনা হল। এখানে এক মুসলিম পরিবার এদের তাদের বাড়ীর পিছনে লুকিয়ে রাখে । দিনের আলোয় ওদের দেখতে পেল ইংরেজ সেনারা । চারজন বালকের প্রত্যেকেই যুদ্ধ করতে করতে মৃত্যু বরণ করলো । কিন্তু আত্মসমর্পণ করলো না। সূর্যযসেনকে ধরার জন্য দশ হাজ।র টাকা এনাম ঘোষণা করা হয়েছে। কিন্তু চট্টগ্রামের আপনজন, সকলের প্রিয় সূর্য্যসেনকে ধরিয়ে দেবার মান্ষ সেখানে বুঝি পাওয়া যাবে না। তাই দেড় বছরের মধ্যে সূর্য্যসেনকে ধরা যায়নি । কানুনগো পাড়ায় ধলঘাটের গুপ্ত আডডায় এসেছেন মাক্টারদা । গৃহকন্ত্রী সংবিন্ত্রী দেবী তার কন্যা স্নেহলতা ও তার পুূত্র রামকৃষ্ণসহ এই বাড়ীতে থাকেন। সূর্য্সেনের সাথে আছেন নির্মল সেন ও অপূর্ব সেন। এই সময় কয়েকজন মেয়ে কর্মী মাস্টারদার সঙ্গে যোগ দিলেন এদের মধ্যে ভুল্ ও রানী অত্যন্ত বেপরোয়া । ভুলুর আসল নাম কল্পনা ইতিহাস কথা কণ্ড ৩৩ www.icsbook.info
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।