কারখানা অস্ত্র সরবরাহ করার প্রয়োজনে সংগটিত হয় । সূর্যসেন এই সময় শোভা বাজারে । পুলিশ শোভাবাজার ঘ'টির সন্ধান পেয়ে বাড়াটা ঘিরে ফেলে । সূর্যাসেন পানির পাইপ বেয়ে পিছন দিক দিয়ে পালিয়ে যান। সৃষ্যসেনের সঙ্গী প্রমোদ রঞ্জন নেতাকে বাচাতে গিয়ে পুলিশের হাতে বন্দী হন। সুয্যসেন বেশীদিন পালিয়ে থাকতে পারলেন না। ১৯২৫ সালেই তিনি কলকাতার প্রকাশ্য রাজপথে পুলিশের হাতে ধরা গড়েন। অন্য অনেক বন্দীর সাথে সূর্যাসেনও বাংলার বাইরে রত্ব- গিরী জেলে বদলি হলেন। এখান থেকেই ১৯২৮ সালে তিনি মৃজিলাভ করেন । ১৯২৯ সাল থেকে চট্টগ্রামের বিপ্লবীদের আবার প্রস্তুতি চলতে লাগলো । অস্ত্র সংগ্রহের ব্যাপারে আবদুর রাজ্জাক খা আগে অনেক সাহায্য করেছেন। কলকাতার ও চট্টলার বিপ্রবীরা রাজ্জাক সাহেবের কাছে এ জন্য খণী। কিন্তু ১৯২৯ সালের পর থেকে রাজ্জাক সাহেব কম্যনিষ্ট পার্টিতে যোগ দিলেন । জন্ত্রাসবাদের দিক থেকে তিনি মূখ ফিরিয়ে নিলেন! অনেক বেশী মূল্য দিয়ে অস্ত্র সংগৃহীত হতে লাগলো । আর তার অর্থ কমাঁদের আত্মীয়-স্বজনই যোগাতে থাকলেন । আগেই বলেছি, ভার্থের জন্য ডাকাতি করা নিষিদ্ধ হয়েছিল। যুদ্ধের প্রয়োজনে অনন্ত সিংহের দিদির অর্থে একখানা গাড়ী ও মহেন্দ্র চৌধুরীর টাকায় আর একখানা গাড়ী কেনা হয়। দলের গোপন সভায় ঠিক করা হল, ১৯৩০ সালে ১৮ই এপ্রিল *আইরিশ বিদ্রোহ” দিবসে তাদের যান্রা শুরু হবে। এই অভিযানের সর্বাধিনায়ক সূষ্যসেন। অনন্ত সিং ও গনেশ ঘোষের উপর দেয়া হল, নিজাম পল্টনে সরকারী অন্ত্রাগার ও রিজার্ভ পুলিশ. লাইন আক্রমণের ভার, লোকনাথ বল ও নির্মল সেন ভার নিলেন পাহাড়তলী রেলওয়ে অক্সিলিয়ারী বাহিনীর অস্ত্রাগার লুটের, অস্বিকা চক্রবতীঁর উপর ভার দেয়া হল টেলিগ্রাফ ও টেলিফোন লাইন বিধ্বস্ত করার। ওপেন ভট্টাচার্য নিলেন রেল লাইন ধবংস করার দায়িতু । ঘড়ির কাটার সাথে সাথে রাত পৌনে দশটায় বিভিন্ন দল বিভিন্ন থথে অভিযানে বের.লেন কাজও বেশ সুষ্ঠভাবে শেষ হল। সরকারী ৩২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।