ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

একথার জব।ব দিতে পারিনি । এরপর মাস্টারদার সঙ্গে আমার আর কোনদিন দেখা হয়নি । অবিশ্যি দেখা হয়েছিল মাস্টারপার সহকারী ও বেপরোয়া কর্মী লোকনাথ বলের সঙ্গে । লোকনাথকে বলেছিলাম, এখন ত সকল সম্প্রদায়ের জন্য আমাদের দলের দরজা খোলা রয়েছে, কাজেই চাটগার মুসলমানদের মধ্যে কিছুটা কাজ করতে শুরু করেন না কেন? লোকনাথ বললেন £ঃ মাস্টারদা ত চট্টগ্রামের মুসলিম নেতাদের সমর্থনের উপরই দাঁড়িয়ে আছেন। জনাব কাজেম আলী মাস্টার সাহেবত মাস্টারদাকে নিজের ছেলের মত মনে করেন। তাছাড়া রফিউদ্দিন সিদ্দিকী, আমানত খা, মনিরুজ্জামান ইসলামাবাদী ছাড়া আরো কয়েকজন নেতা অত্যন্ত গোপনে আমাদের নিয়মিত অর্থ সাহায্য করছেন। কিন্তু তারা প্রকাশ্যে কিছু করতে চান না। বাহার তার পকেটের সব টাকাই আমাদের তহবিলে দেয় | কিন্ত সে সক্রিয়ভাবে কাজ করতে চায়না আর আমরা মৃুসলমান নেতাদের সঙ্গে না নিয়ে মুসলমান জনসাধারণের কাছে যেতে সাহস করিনে। অনুশীলন পাটী” তাদের উগ্র সাম্প্রদায়িক নীতির জন্য বেশ অসুবিধার সৃষ্টি করে রেখেছে । এটাই হচ্ছে আমাদের অসুবিধে । চাটগাঁর বিপ্লবী নেতাদের সঙ্গে অস্্রাগার লুন্ঠনের আগে আর কোন আলাপ করার সুযোগ আমার হয়নি। এখন মাস্টারদার ব্যক্তিগত জীবনের উপর একট, আলোকপাত করা মঘাক। চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের রাজমনি সেনের পুত্র সূর্য্যসেন। সংসারে তার বাপ-মা বড় ভাই একবোন ও ছোট দুটি ভাই। ১৯১৬ সালে আই, এ, পাস করে তিনি চলে গেলেন বহরমপূুরে এবং কৃষ্ণনাথ কলেজে বি, এ, ক্লাশে তিনি ভর্তি হলেন। এখানেই সূর্যসেন বিপ্লবমন্ত্রে দীক্ষা নেন। ১৯১৮ খুজ্টাব্দে বি, এ, পাস করে চট্টগ্রামে ফিরে এলেন এবং জাতীয় বিদ্যালয়ে অংকের শিক্ষকের চাকুরী নিলেন । চাকুরী তিনি করতে লাগলেন, সঙ্গে সঙ্গে ছাত্র ও বন্ধুদের তিনি অগ্নিমন্ত্রে দীক্ষা দিতে লাগলেন। ১৯২০ সালে স্য্যসেন চাকুরী ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দিলেন। ৩০ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।