জাতিধর্ম নির্বিশেষে সকলেরই এই দলে যোগদানের অধিকার দেয়া হয়। “হিন্দ্স্তান রিপাবলিকান আর্মি ’ গঠনের পর ভারতের বিভিন্ন প্রদেশে অনেক মুসলমান, খুষ্টান, শিখ এই দলভুক্ত হয়। সুভাষচন্দ্র বিপ্লববাদে বিশ্বাসী ছিলেন কিন্তু তার রণকৌশল ছিল ভিন্ন রকমের ॥ কংগ্রেসের মাধ্যম জনসংযোগ বৃদ্ধি করে যথাসময়ে এক যেগে সারা ভারতে সশস্ত্র অভ্যুথান ঘটানো ছিল তার লক্ষ্য । তাড়াহড়া করে বিচ্ছিন- ভাবে যৃদ্ধ করলে অনর্থক শক্তিক্ষয় ও জীবনহানি ঘটবে । কলকাতার গোপন সূভায় স্ভাষচন্দ্র এই কথাটাই পার্টি'র কমরেডদের বুঝিয়ে দিয়ে- ছিলেন । যেহেতু চট্টগ্রামের মাস্টারদা অর্থাৎ সূর্য্যসেনের নেতৃত্বে পরিচালিত বিপ্বীদল ‘হিন্দৃত্তান রিপাবলিকান আমির’ অন্তর্গত, সেহেতু ওরা নেতাজী সুতাষের নির্দেশ মাফিক ধৈর্যের সঙ্গে সংগঠন চালিয়ে যাবে, এটাই কেন্দ্রীয় নেতৃত্ব আশা করেছিল। মাস্টারদার সঙ্গে আলোচনা করে আমি বুঝতে পারি, চাটগার কর্মীরা ধীরে চলার নীতি কতদিন মেনে চলতে পারবে, তা বলা যায়না । তার অন্যতম কারণ, টীটগার মত ছোট জায়গায় প্রত্যেকটি বিপ্লবী কর্মী পৃলিশের কাছে পরিচিত, কারণে অকারণে ওরাই বারবার পুলিশের হাতে ধরা পড়ে আর জেল হাজতে পচে মরে । এই দুঃসহ যন্ত্রণার চেয়ে একবার মরিয়া হয়ে মার দিয়েই মরা ভাল। মাস্টারদা ‘২৯ সালের ১লা জানুয়ারী কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে তাঁর ডাইং ক্লিনিংয়ের পিছনের ঘরে বসে বলেছিলেন, পৃলিশের জুলুম কতদিন সওয়া যায়। ছমাস, একবছর তার বেশী আমার ছেলেরা অপেক্ষা করতে পারবে কিনা আমি বলতে পারিনে। আমি জিজেস করেছিলাম, বিচ্ছিন্নভাবে সংগ্রাম করার অর্থ ব্যর্থতা বই কিছু নয়। এতে কি সর্বাত্মক সংগ্রামকে এগিয়ে নিতে পারবেন? মাস্টারদা বললেন £ তাতে ক্ষতি হবে জানি। তবে জানেন ত, “২৩ সালে রেলওয়ে কমাঁদের বেতনের টাকা কেড়ে নেয়ার পর থেকে আমাদের উপর নিরস্তর নিপীড়ন চলছে । ডাকাতি করা আমরা বন্ধ করে দিয়েছি। তবুও যেখানেই যে কোন দল ডাকাতি করুক না কেন, আমাদের উপর অত্যাচার নেমে আসে । এ অত্যাচার কতদিন সহ্য করা যায়, আপনিই বলুন। ইতিহাস কথা কয় ২৯ www.icsbook.info
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।