ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পেল যে, যতীন দাস এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ১৯২৯ সালের ১৪ই ডিসেন্বর তারিখে যতীন দাসকে তার কলকাতার বাসভবন থেকে গ্রেফত।র করে । গ্রেফতার হওয়ার আগে যতীন দাস তার ঘরের জানলা দিয়ে দেখতে পান যে এক ট্রাক পূলিস তার বাড়ীর সামনে এসে দীড়ালো। তিনি দেখতে পেলেন হিন্দৃস্তান রিপাবলিকান আর্মির নূতন সদস্য ফণী ঘোষও পুলিসের গাড়ী থেকে নামলো এবং তার বাড়ী দেখিয়ে দিল। বুঝতে বাকী রইলো না যে ফণী ঘোষ বিশ্বাসঘাতকতা করেছে । যতীন দাসকে লাহোর নিয়ে যাওয়া হয়। লাহোর জেলে তখন ভগৎ সিং অনশন ধর্মঘট করতে শুরু করেছেন! ভগৎ সিং এর ২৯ দিন অনশনের পর যঠীন দাস অনশন স্তর করেন ১৯২৯ সালের ১৩ই জল।ই থেকে । ১৯ শে জুলাই মওলানা জাফর আলী খান “জমিদার” পত্রিকার সম্পাদক ও ডাঃ আলম লাহোর সরকারের বিরুদ্ধে ও অন- শন ধর্মঘটদের পক্ষে এক বিরাট বিক্ষোভ মিছিলের আয়োজন করেন, পুলিশ লাঠি চালনা করে সে মিছিল হছত্রতঙ্গকরে দেয়। ১৯২৯ সালের ১৩ই সেপ্টেম্বর যতীন দাস লাহোর জেলে অনশন অবস্থায় মৃত্যবরণ করেন। তিনি ৬২ দিন অনশনে ছিলেন । ১৯৩০ সালের ৫ই মে লাহোর সেপ্শ্যাল ট্রাইব্যনালে লাহোর ষড়যন্ত্র মামলার শুনানি শুরু হয়। ৭ই অক্টোবর মামলার রায় ঘোষিত হয়। ভগৎ সিং, শুকদেব ও শিবর।ম রাজগুরু মৃত্যুদন্ডে দন্ডিত হন । নয়জন যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন। চারজন খালাশ পান। ১৯৩১ সালের ২৩শে মাচ'তারিখে ভগৎ সিং, শুকদেব ও শিবরাম রাজগুরুকে ফাসি দেয়া হয়। ঠিক এই সময় গান্ধীজী লর্ড আরউইনের সাথে চুর্তি আলোচনায় ব্যস্ত ছিলেন, তিনি এই দেশভক্ত বীরদের পরিণতিতে নিস্পৃহ ছিলেন। এতটুকু প্রতিবাদের ধব্নি তর মুখ থেকে বের হয়নি। যুব সম্প্রদায় জানলো গান্ধাঁজী পূর্ণস্বাধীনতা অর্জনে সক্ষম হবেন না । মওলানা হসরত মোহানী ঠিকই বলেছিলেন, গান্ধীজী আজাদীর তরী ডোবাবেন। বাংলার বাইরে যখন বিপ্লবী তৎপরতা ছড়িয়ে পড়ছিলো, বাংলার মাটিতে তখন এই আন্দোলন আরো সংগঠিত হচ্ছিল, সংঘবদ্ধ আক মণের ইতিহাস কথা কয় ২৭ www.icsbook.info

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।