শোধ নেয়ার জনা বিপ্লবীরা প্রদ্তুতি গ্রহণ করে। তারা স্কট ও জন্ডার্সকে হত্যার পরিকল্পনা নেয়। ১৭ই ডিসেম্বর বিগ্লবী চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুকদেব। রাজ্গুর. ও জয়গোপাল রিভলভার ও বোমা নিয়ে ওতপেতে থাকে । সন্ডার্স যখন তার অফ্রিস থেকে বের হয়ে রাস্তায় নামলেন অমনি ভগৎ ও র1জগুরুর রিভলভার একসঙ্গে গর্জে উঠলো । জন্ডার্সের দেহ ধুলায় লুটিয়ে পড়লো । সন্ডার্সকে হত্যার পর লাহোরের দেয়ালে দেয়ালে প্রাচীরপন্র পড়লো “সন্ডার্সকে হত্যা করা হয়েছে লাজপৎ রায়ের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য । মানুষের রক্তপাতের জন্য আমরা দুঃখিত কিন্ত যে কোন বিপ্লবে রক্তপাত অবশ্যম্ভাবী । আমরা মানুষ কতৃক মানুষের অত্যাচারের অবসান চাই ।” ভগৎ সিং লাহোর থেকে ছদ্[বেশে এবং একজন মহিলাকে তার স্ত্রী সাজিয়ে কলকাতায় এলেন এবং এক রাত্রির জন্য যতীন দাসের বাড়ীতে আশ্রয় নিলেন । কলকাতায় তিনি দলের কমরেডদের কাছে বলে- ছিলেন যে, গান্ধী ভারতের জনগনকে স্বাধীনতা এনে দেওয়ার নামে বঞ্চনা করছেন । ১৯২৯ সালের ৮ই এপ্রিল, দিল্লীতে ভারতীয় আইন সভার অধিবেশন বসেছে । স্পীকারের আসনে ভি. জে প্যাটেল ৷ বিশিষ্ট দর্শকদের গ্যালা- রীতে স্যার জন সাইমন । সঙ্গে আছেন মতিলাল নেহরু, পন্ডিত মদনমোহন মালব্য প্রমূখ নেতাগণ। অকস্]ৎ কর্ণ বিদারী শব্দ এবং সঙ্গে সঙ্গে হলঘর ধোঁয়ায় ভরে গেল। এই সঙ্গে শোনা গেল বাইশ বছর বয়সের দুটি যুবকের কন্ঠস্বর ঃ$ আমরা কাউকে হত্যা করবার জন্য বোমা ফাটাইনি। অ।মরা সরকারের গণ-বিরোধী কাজের প্রতিবাদ জানাতে এসেছি । যুবকদ্ধয় আর কোন কথা না বলে একজন ক্ন্যাংলে। ইন্ডিয়ান পুলিশের নিকট আত্মসমর্পণ করলেন । ঘৃবকদ্বয়ের নাম ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত । বিচারে উভয়ের যাবজ্জীবন দ্বীপান্তর দন্ড দেয়া হয়। যতীন দাস এতদিন নিরাপদ ছিলেন কিন্ত পুলিশ কি করে সন্ধান ২৬ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।