প্রথম তিনি 'মুকুলের মহফিল+ লিখতে শুরু করেন বাংলা- দেশে এখন যে মুকুল ফৌজ আন্দোলন চলছে এটা তাঁরই সৃষ্টি । আজাদের মুকুলের মহফিলের পরিচালক বাগবান এখনো মহফিলের পরিচালনা করে চলেছেন। শুধু এদেশে নয় এই উপ মহাদেশে শিশু কিশোর আন্দোলনের শ্রস্টা তিনি । চীন এবং রাশিয়া ছাড়া তিনি পৃথিবীর প্রায় সকল দেশই সফর করেছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কল্যাণমূলক প্রতিষ্ঠানের সংগে জড়িত ছিলেন । বুলবুল একাডেমী, নজরুল একাডেমী প্রভৃতির তিনি প্রতিষ্ঠাতাদের একজন । শিশু কল্যাণ পরিষদ, রেডক্রস ও মনক্ষমা সমিতির সংগে জড়িত থেকে কাজ করেছেন । এখনো রেডক্রস এবং শিশু একাডেমীর সংগে যক্ত আছেন। ১৯৬৫ সালে তিনি শিশু -স।হিত্যের জন্য বাংলা একাডেমী এওয়ার্ড পান এবং ১৯৭৯ সালে তিনি সাংবাদিকতার জন্য একুশে পদক লাভ করেন। তার লেখা বউঃ ছোটদের জন্য হীরের ফুল, তাক ডুমাডুম, অভিযান, কিসসা শোন, গল্প শোন, ডানপিটের দল, সন্ধানী আলো, আনলো যারা জীবন কাঠি, যাত্রা হলো শূর্, এক থলি নাটক, বউ হারালো হলো বিড়াল । বড়দের জন্য মিসেস লতা স্যাম্ন্যাল এবং আরো অনেকে, মুক্তি মন্ত্রে মুসলিম নারী, স্মার্ণা নন্দিনী জাপান ঘূরে এলাম, প্রবাল দ্বীপে মুক্তি সংগ্রামে টাঙ্গাইল, সাংবাদিকের রোজ-নামচা, ইতিহাস কথা কয়। ৩২২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।