ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

লেখক পরিচিতি ১৯০৮ সালের ৬ই অক্টোবরে বশিরহাট মহকুমার হা৷ড়োয়া থানার শালিপর গ্রামে মোহাম্মদ মোদাব্বেরের জন্ম । স্যার আর, এন মুখার্জি স্কুল থেকে ১৯২২ সালে মেটি.ক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ছান্রাবস্থায় মাঝে মধ্যেই তাকে জেল হাজতে কাটাতে হয়েছে । ১৯২৮ সালে অসহযোগ আন্দোলনে তার প্রথম জেল হয়। এরপর ১৯৩২ সালে দিল্লীতে গ্রেফতার হন সন্ত্রাসবাদ দমন আইনে । আতন্তঃপ্রাদেশিক ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হন ১৯৩৪-এর জানুয়ারীতে । তার চাচা মৌঃ মুজিবর রহমান ছিলেন সাংবাদিক এবং দি মুসলমান “পত্রিকার, সম্পাদক । তারই কাছে পাঠ্যাবস্হায় মোদাব্বের সাংবাদিকতা শেখেন। তারপর নেতাজী সুভাস বসুর ডেইলি ফরওয়ার্ড পত্রিকায় যোগ দেন । ১৯৩৫-এর শেষের দিকে সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায় এবং ১৯৩৬-এ নিউজ এডিটর হয়ে যোগ দেন দৈনিক আজাদ-এ । পরে দৈনিক ইত্তেহাদে । ১৯৪৯ সালের আগষ্ট মাসে তিনি পূর্ব পাকিস্তানে আসেন এবং অর্ধসাপ্তাহিক “পাকিস্তান” নামে নিজের সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশ করেন। ৬৫ পর্যন্ত এই পত্রিকা চালিয়ে যান। এর মধ্যে ৯৯৫১ সালের ডিসেম্বর মাসে দৈনিক মিল্লাত’ প্রকাশিত হয় এবং এর প্রধান সম্পাদক হিসেবে তিনি যোগ দেন। ১৯৪১ সাল থেকে তিনি শিশু ও কিশোরদের জন্য কাজ করতে আরম্ভ করেন । আজাদের পৃষ্ঠায় বাগবান ছদ্মনামে ইতিহাস কথা কয় ৩২১ www.icsbook.info

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।