ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

“যাতে সন্দেহ না বাড়ে সেদিকে খেয়াল রেখে।'৮এই বলে তিনি নিজের কাজে মন দিলেন । মূর্শেদী সাহেবকে আমি চিনতাম । মুর্শিদাবাদের লোক, এ, কে, ফজলুল হক সাহেবের আত্মীয় । পুরো নাম ইয়াহিয়া মূর্শেদী । মে:টা- সোটা কৃষ্ণবর্ণ মানুষ, চোখ দুটি ঈগলের মত তীক্ষ, বৃদ্ধিও প্রখর । তার পাল্লায় পড়লে সহজে নিস্তার পাওয়ার উপায় নেই, সেই মর্শেদীর সঙ্গে একদিন দেখা হুল পার্ক সার্কাসের কাছে মল্লিক বাজারে। আমি তখন বাজার করে বেরিয়ে আসছি, অমনি যমের মত আমার সামনে হাজির । বললেন £ “কেমন আছেন, ভাই,” যেন কতকালের আত্মীয় । আমার মেজাজ তিরিক্ষি হয়ে উঠলো। বললাম £ কেন মিছামিছি আমার পিছনে লেগেছেন বলুন ত! আমি ত কার.র পাকা ধানে মই দিইনি। মর্শেদী ছাড়বার পাত্র নন। বললেন £ আপনার সাথে আমার কিছু কথা ছিল। একদিন সময় করে আসুন না আমার অফিসে । “আপনার অফিসে মানে স্পেশ্যাল ব্রাঞ্চে ? বাপরে, ওই নরকে মান্ষ কি ইচ্ছে করে যায় কখনো ।” মূর্শেদী হাসলেন, “না না, নরক হবে কেন? একবার গিয়েই দেখুন না! তাছাড়া, আমার অতিথি হয়ে যাবেন, গল্প-গজব করে আসবেন। আপনার পন্রিকার জন্য অনেক খবর পাবেন ওখানে গিয়ে 1 আমি বললাম £ আমার খবরের দরকার নেই। আমার মাছ পচে যাচ্ছে, চলি এখন। আমি বাসার পথ ধরলাম। নমূর্শেদী আমার যাওয়ার থে অনেক্ষণ তাকিয়ে ছিলেন, পিছনে তাকিয়ে তা লক্ষ্য করলাম । সং কংগ্রেসী রাজনীতিতে উপমহাদেশীয় তরুণ সমাজ আস্থা হারিয়ে ফেলেছিল, বিশেষ করে ১৯২১ সালে কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে মওলানা হসরত মোহানীর পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গান্ধীজীর বিরোধিতার ফলে অগ্রাহ্য হওয়ায় যুবসমাজ গান্ধীজীকে স্বাধীনতার প্রতিবন্ধক মনে করতে থাকে এবং ২৪ : ইতিহাস কথা কম্প www.icsbook.info

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।