ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মসলমানদের জাগাতে চেয়েছিলেন শিবলী নোমানী আর বাংলায় জাগাতে চাইলেন মওলানা ইসলামাবাদী । মওলানা বিশ্বাস করতেন যে দেশে শিক্ষার আলো জ,ল!তে হবে, তবে সে শিক্ষা হবে ইসলামের আদর্শে উদ্বদধ। এই জন্য চাই. আরবী বিশ্ববিদ্যালয় । আর এজন্য চাটগার দেয়াঙ পাহাড়ে সমূ-দ্রর ধারে ছয়শত বিঘার এক বিস্তৃত এলাকা তিনি বন্দোবস্ত নিয়েছিলেন । এই প্রস্তাবিত আরবী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মওলানা শওকত আলী । সেখানে পরীক্ষামূলকভাবে একটি স্কুল, মুরগী ও মৎস্য চাষ প্রকল্প শুরু করেছিলেন। ভারতের আলেম সমাজ মওলানা মনি- রূজ্জমান-এর এই প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিয়েছিলেন, কিন্তু দেশ যেহেতু বিদেশী শাসনের অধিন ছিল সেজন্য অনেক প্রচেষ্টার মত মওলানার এই প্রচেম্টাও সফল হয় নি। তার অন্যতম কীর্তি“ চট্টগ্রামের ইসলাম মিশন মাদ্রাসা ও কদম মোবারক এতিমখানা । ১৯৩১ সালের ১৮ই জানুয়ারী এতিমখানার গোড়াপত্তন হয় । মওলানার স্বপ্ন ছিল বিরাট এবং লক্ষ্য ছিল মুসলমান জাতির এবং সংগে সংগে সমগ্র দেশের উন্নয়ন। কিন্ত সে স্বপ্ন সফল হওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে গিয়েছেন ১৯৫০ সালের ২৪'শে অক্টোবর । সাংবাদিকতায় বাংলাদেশের মান নিরপণের কথা যদি ওঠে. তবে নিঃসঙ্কোচে বলা যেতে পারে যে. যে কোন দেশের সংবাদপন্ত্রের সংগে আমাদের সংবাদপত্রের তুলনা করা যেতে পারে । আঙ্গিকের দিক থেকে নানা অসুবিধার সম্মৃখীন হয়েও এরা স্ন্দরতর সংবাদপত্র প্রকাশনার চেষ্টা করে থাকে । শুধু দৈনিক নয়, সাপ্তাহিক ও সাময়িকীগুলোও বেশ উচ্চ স্তরের। কাজেই আমরা বলতে পারি সাংবাদিকতায় আমরা. সোনালী যুগের দ্বার প্রান্তে উপনীত হয়েছি । ৩১৮ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।