এর অল্প কিছুদিন পরের ঘটনা । মওলানা সাহেব তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে এবং অপর এক কেবিনে আর এক মনীষী ডঃ মোহাম্মদ শহীদুলাহ । ডঃ শহীদুল্লাহর নিদেশে তাকে হুইল চেয়ারে বসিয়ে মওলানার কেবিনে নিয়ে গেলাম! দুই মহাসাধক মনে হল যেন দুই অসহায় শিশ্--উভয়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে; কেউ কথা বলতে পারেননি । কি দ্ঃসহ বেদনা উভয়ের মনে, তা উপলব্ধি করলাম! মওলানা মোহাম্মদ আকরম খা বিপ্লবী মওলানাদের অন্যতম-- একথা বিনাদ্বিধায় আমি বলছি, কারণ সারাজীবন তিনি গণ-মানৃষের জন্য সংগ্রাম করেছেন আর লেখনীর মাধ্যমে বৈপ্লবিক চিন্তাধারা মানুষের মধ্যে প্রচার করেছেন । তার লিখিত “মোস্তফা চরিতে"র বৈশিষ্ট্য, সমস্যা ও সমাধান, মুসলিম বাংলার সামাজিক ইতিহাস, তফসিরুল কুরআন জাতির সম্পদ হয়ে আছে। সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট তকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন আর উপমহাদেশের মৃসলমানরা তকে প্রাণঢালা শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে ধন্য হয়েছে। ‘ মওলানার জীবন একটি গৌরবদীপ্ত ইতিহাস", একটি অমর কীতি" যা প্রায় একশতাব্দীকে পরিব্যপ্ত করে রেখেছে । কংগ্রেস, খেলাফত, কষক-প্রজা ও মুসলিম লীগ, সাহিত্য ও সাংবাদিকতা -সর্বক্ষেত্রেই সবার আগে দেখি প্রতিভাদীপ্ত সেই মান্ষটি_মওলানা মোহাম্মদ আকরম খা । ‘মোহাম্মদী’ ও ‘আজাদ’ পত্রিকার পরই নাম করতে হয় “দৈনিক সোলতান** পত্রিকার । এই পত্রিকা মুসলিম নব জাগরণে আলোক বর্তিকা হিসেবে কাজ করেছে অবিভক্ত বালায়। আর সোলতানের কাণ্ডারী ছিলেন মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী । ইতিহাস কথা কয় ৩১৫ www.icsbook.info
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।