এই জন্যই মওলানা মোহাম্মদ আকরম খা ১৯৩৬ সালের ৩১শে অক্টো" বর তারিখে 'দৈনিক আজাদ" প্রকাশ করলেন । “এই আজাদ" পন্থিকাই মুসলিম জাতির ইতিহাসের আলোকস্তম্ত । “আজাদ” প্রকাশের পর থেকে মুসলমান জাতি মনে হ'ল নতুন জীবন ফিরে পেয়েছে। মওলানা আকরম থা বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ছিলেন ১৯৪১ থেকে ১৯৫১ সাল পর্ষস্ত। কিছুদিন তিনি বঙ্গীয় প্রাদে- শিক কাউনসিলের এবং পরে পাকিস্তান গণ-পরিষদের সদস্য হয়েছিলেন । ১৯৫৪ সালে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মোহাম্মদ গণ- পরিষদ ভেঙ্গে দিলেন । প্রতিবাদে মওলানা মুসলিম লীগ ত্যাগ করলেন । তার আগে ১৯৫১ সালে তিনি ম্সলিম লীগের সভাপতির পদ ত্যাগ করেছিলেন । ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মওলানা ঢাকায় চলে এলেন। তার আজাদ পত্রিকা ঢাকায় এল ১৯৪৮ সালে । এসময় পর্যন্ত আমি 'দৈনিক আজাদ" পন্রিকার বার্তা সম্পাদক হিসেবে এবং তার আগে “সাপ্তাহিক মোহজ্মদী'র বার্তা সম্পাদক হিসেবে ঘনিষ্ঠভাবে মওলানা সাহেবের সাথে জড়িত ছিলাম । ১৯৩৫ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এই দীর্ঘ ১৩ বৎসর মওলানার পন্িকায় সাংবাদিক হিসেবে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছিল তা আনন্দময় পত্রিকার মালিক হিসেবে তিনি কোনদিন সম্পাদকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি । বরং তাদের সংগে নিজের সন্তানের মত ব্যবহার করেছেন । কেবল মান্র নীতি- নির্ধারণের ব্যাপারে তিনি সম্পাদকমণ্ডলীকে নিয়ে আলোচনায় বদতেন। সে আলোচনায় মত ও পথ ঠিক হ'ত। আমাদেরও অভিজ্ঞতা বাড়ত। সাংবাদিক আকরম খাঁর আর একরূপ দেখেছি ১৯৬৩ সালের সেপ্টেম্বর মাসে । সেরূপ বিপ্লবীর রূপ, সেরূপ বেপরোয়া গণনেতার রূপ। তখন তার বয়স ৯৫ বছর । পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইউব খা প্রেস গ্্যাণ্ড পাবলিকেশন্স অর্ভিন্য।ন্স জারী করেছেন । এই বেআইনী আইনের বিরুদ্ধে সাংবাদিক ও সাহিত্যিকরা তীব্র প্রতি বাদে মুখর হলেন । তাদের উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল রাজপথে নামল, আর মিছিলের নেতৃত্ব দিলেন চলৎশক্তিন্হীন মওলানা মোহাম্মদ আকরম খা। ৩১৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।