ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মূসলমান জাতির স্বার্থ সংরক্ষনের জন্য সাপ্তাহিক পত্রিকা যথেষ্ট নয়, বিশেষ করে কংগ্রেস ও হিন্দু প্রভাবিত দৈনিক পন্ত্রিকার সংখ্যা শুধু বাংলায়ই দু'ডজনের উপর, অথচ মুসলমানদের একটিও পত্রিকা নেই। এই দৃঃখজনক অবস্থার অবসান চাই, সেজন্য মওলানা সাহেব ১৯২১ সালে “দৈনিক সেবক’ পত্রিকা প্রকাশ করলেন । সেকালের বিশিষ্ট কবি. সাহিত্যিক ও সাংবাদিকরা সেবক পন্তিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছিলেন। এদের মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যতম। নজর.লের “সেবক' কবিতাটি এই সময়ে সেবকে প্রকাশিত হয়েছিল। তবে পত্রিকাটি বেশীদিন চলেনি অর্থাৎ ইংরেজ সরকার চালাতে দেয়নি । ব্রিটিশ শাসনের বির.দ্ধে একটি জোরালো সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশের অভিযোগে মওলানা সাহেব গ্রেফ- তার হন। বিচারে তর এক বৎসর কারাদণ্ড হয় । অবশ্য এই কারাবাস একদিক থেকে জাতির প্রতি আশীর্বাদ মনে করার কারণ আছে। এই কারাবাসকালেই মওলানা সাহেব তর অমর গ্রন্থ “মোস্তফা চরিত’ রচনা করেন। ধর্মীয় জীবন ইতিহাসে “মোস্তফা চরিত’ মওলানার অবিনশ্বর কীতি” এবং বাংলা সাহিত্যের জগতে এক অমূল্য সম্পদ । পত্রিকা প্রকাশের ব্যাপারে মওলানা মোহাম্মদ আকরম খা বোধ হয় সবার অগ্রগামী । “দৈনিক জামানা"* নামে একটি উর্দু পন্রিকাও তিনি প্রকাশ করেছিলেন । মওলানা সাহেবের জামাতা আবদুর রাজ্জাক খা এই পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। রাজ্জাক খাঁ মাদ্রাসা পাশ ছিলেন । সেজন্য উর্দ আরবী ও ফারসী ভাষায় তর যথেষ্ট দখল ছিল । ১৯৩৫ সালের সাধারণ নির্বাচনে মুসলিম লীগ একক সংখ্যাগরি* শ্ঠতা অর্জন করতে পারেনি । অবশ্য একে ফজলুল হক সাহেব মনে করেছিলেন যে, তশার প্রজাপাটি” সংখ্যা গরিজ্ঞতা অজন করতে পারবে । কিন্তু তা সম্ভবপর হয়নি । কারণ, মুসলিম লীগের হাতে “মোহাম্ম.- দীর' মত একটি শত্তিশালী হাতিয়ার ছিল। নির্বাচনের পর যখন লীগ প্রজা কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হল, তখন একটি শক্তিশালী দৈনিকের প্রয়োজনীয়তা বুঝতে পারলেন দেশের মুসলিম নেতৃর্ন্দ ৷ ইতিহাস কথা কয় ৩১৩ ২9 www.icsbook.info

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।