ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক গগণে যে সকল আজাদীকমী" বিপ্লবী নেতার আবির্ভাব ঘটেছিল তাদের অধিকাংশই ছিলেন ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং তাদের বেশীর ভাগ ছিলেন মওলানা জামানুদ্দীন আফগানীর মন্দ্রশিষ্য । স্বাধীন ভারতে স্বাধীন ইসলাম প্রতিষ্ঠার অন্য" তম নায়ক ছিলেন শহীদ সৈয়দ আহমদ ব্রেলভী । লক্ষণীয় যে, উনবিংশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত কয়েকজন খ্যাতিমান মওলানা দেশের মৃত্তি সাধনায় বিপ্লবী ভুমিকা গ্রহণ করেছিলেন । এদের মধ্যে মওলানা কেরামত আলী, মওলানা ওবায়দুল্লা সিন্ধী, মওলানা কিফায়েত উল্লা, মওলানা হাসরাত মোহানী, মওলানা আবুল কালাম আজাদ, পীর শরীয়তুলহ, পীর বাদশা মিয়া, মওলানা মনির্জ্জামান ইসলামাবাদী, মওলানা মোহাম্মদ আলী ও মওলানা শওকত আলী এবং মওলানা আবদ্‌ল হ।মিদ খান ভাসানী বিশেষভাবে উপমহাদেশের রাজনৈতিক গগণ আলো- কিত করেছিলেন। এদের মধ্যে আর একজন মওলানা তার বহম্খী কর্মতৎপরতা ও অসাধারণ বাগ্মীতার জন্য বিপ্লবীদের পয়লা কাতারে নিজের আসন সূপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মওলানা মোহাম্মদ আকরম খা। মোহ।ম্মদ আকরম খা ছিলেন আলেম । আরবী ও ফারসী ভাষায় সূপণ্ডিত, বাংলা ভাষায় ক্ষুরধার লেখনীর অধিকারী, পয়লা কাতারের সাহিত্যিক ও সাংবাদিক । রাজনৈতিক জীবনে তিনি ছিলেন স্বাধীনতার নিভীক সেনানী; জীবন ছিল তার সংগ্রামশীল। নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে তিনি বড় হয়েছেন, দেশবিখ্যাত হয়েছেন । উপ- মহাদেশের মনীষীদের কাতারে তিনি বিশেষ স্থান দখল করেছিলেন। মুসলমান জাতির পতন যুগে মোহাম্মদ আকরম খাঁর জন্ম । পশ্চিম- বঙ্গের বশীরহাট মহকুমার হাকিমপুর গ্রামে এক শিক্ষিত পরিবারে ১৮৬৮ স্ত্ীষ্টাব্দের ৮ ই জুন তারিখে তিনি জন্ম লাভ করেন। তার পিতা মওল।না আবদৃল বারী ও মাতা বেগম রাবেয়া খাতুন । দুর্ভাগ্যবণতঃ অল্প বয়সে একই দিনে তিনি মাতা ও পিতা উভয়কে হারিয়েছিলেন। এদের কলেরায় মৃত্যু হয়েছিল । কাজেই এতিম আকরম খা নানার কাছে লালিত পালিত হয়েছিলেন । শৈশব থেকেই তর মনে স্বাধীনতার ইতিহাস কথা কয় ৩১১ www.icsbook.info

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।