“তা এই পার্কে কেন? আমার বাড়ীতে গেলে পারতেন ।” “দেখুন, আপনার ওখানে সব সময় মানুষের ভিড় থাকে, কোন কথা বলা যায় না, তাই একটু কষ্ট দিলাম ।” আমি একটু রূষ্টভাবেই বললাম £ আমি সবে লিখতে শুরু করেছি, সাহিত্য আলোচনা করার মত বৃদ্ধি আকেল আমার এখনো হয়নি, এ কথা আমি নিজেও জানি, আপনিও নিশ্চয়ই জানেনা তাছাড়া আপনি আমায় চিনলেন কি করে? এত বড় বড় সাহিত্যিক থাকতে আমার সঙ্গে আলোচনা করার এমন উদ্ভট খেয়াল আপনার কেন হল বলুন ত! এবার ভদ্রলোকের মুখে এক কুটীল হাসি ফুটে উঠলো । আসল মতলবটা তিনি ফাস করলেন £ দেখুন, আমি স্পেশাল ত্রাঞ্চের ইন্স- পেক্টর। আমরা খবর পেয়েছি, আপনি বিপ্লবীদের দলে ঘোরাফেরা করছেন। কাজটা ভাল করছেন না, আপনি একজন খ্যাতনামা সাংবাদিক হবেন, কেন ভবিষ্যৎটা নষ্ট করছেন। আমি হাসতে হাসতে বললামঃ আপনার সদুপদেশের জন্য ধন্যবাদ। কিন্তু আপনাকে কে বলল যে আমি বিপ্লবীদের সঙ্গে ঘোরা- ফেরা করছি ! এসব ডাহা মিথ্যা অভিযোগ নিয়ে আমার সঙ্গে আর আলাপ করবেন না। ভবিষ্যতেও আর দেখা করার চেস্টা করবেন না, আমি চললাম । বাসায় ফিরে ভাবতে থাকি; শেষ পর্যন্ত টিকটিকি লাগলো ভাল- ভাবেই । বড়চাচা যদি জানতে পারেন, তা হলে হয়ত তিনি অগন্তস্ট হবেন। পুলিশ উৎপাত করলে তিনি বিরক্ত হবেন ত বটেই, আবার বিপ্লবীদের সঙ্গে মিশছি জানলেও তার র.স্ট হওয়ার সম্ভাবনা । কারণ তিনি অহিংসাপন্থী। কাজেই কিছুদিন চুপচাপ থাকা ভাল। চুপচাপ থেকেও কিন্তু নিস্তার পেলাম না। বড়চাচা একদিন বললেন $ স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ ইন্সপেক্টর মুর্শেদী টেলিফোনে তোমার খোঁজ করেছে । মনে হয়, তোমার গতিবিধির উপর ওরা নজর রাখছে, সাবধানে চলবে । আমি বললাম £ কংগ্রেস অধিবেশনের পর আমিত কোথাও যাইনে। ওরা ওহেতুক সন্দেহ করছে। ইতিহাস কথা কয় ২৩ www.icsbook.info
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।