মায়ের অভাব দূর করা, বিভিন্ন পত্র-পত্রিকায় প্রবন্ধ লেখা, এবং সুযোগ বুৰে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাপিয়ে পড়া। কিন্তু চাকরী তার ভাগ্যে বেশী দিন সইল না। ঘৃষের রাজত্ব থেকে ইস্তফা দিয়ে তিনি ১৭৬/২ বউবাজারে একটা ছোট মনোহারী দোকান খুলে বসলেন । কিন্তু দোকানও চলল না । কারণ দোকানদার- দের যে রকম মিথ্যার আশ্রয় নিতে হয়, খারাপ জিনিষকে ভাল বলে প্রচার করতে হয়, তা মুজিবের পক্ষে সম্ভব নয়। কাজেই তার দোকানও বন্ধ হয়ে গেল । দীর্ঘদিন ধরে তিনি সন্ত্রসবাদীদের সঙ্গে আলাপ আলোচন চালালেন। কিন্তু সন্ত্রাসবাদীদের নীতির সংগে ধর্মীয় বিষয়ে তার নীতির গরমিল হওয়ায় তিনি সন্ত্রাসবাদের পথ থেকে ফিরে এলেন । এরপরে সুরেন্দ্র নাথ বন্দোপাধ্যায়ের সংগে মুজিবের পরিচয় হয় এবং সরেন্দ্রনাথের ইংরেজী দৈনিক পত্রিকা “দি বেঙ্গলীগতে তিনি নিয়মিত প্রবন্ধ লিখতে শুরু করলেন। ১৯০৫ খৃষ্টাব্দে ভারতের গভর্ণর জেনারেল লড" কার্জন বাংলাকে দূ-ভাগ করলেন। বঙ্গ-ভঙ্গ রোধ করার জন্য সারাদেশে আন্দোলন শুর. হল। ম্জিব্র রহমান এই আন্দোলনে অংশগ্রহণ করে হিন্দু নেতাদের স্েহভাজন হয়েছিলেন । এই সময়ে ব্যারিষ্টার আবদুর রসূল, আবদুল হালিম গজনভী ও মৌলভী আবুল কাসেম একখানি সাপ্তাহিক ইংরেজী পত্রিকা বের করলেন, পন্ত্রিকাটির নাম দেওয়া হল “দি মুসলমান ৮" ১৯০৬ খৃষ্টাব্দে ৬ই ডিসেম্বর সাপ্তাহিক “দি মুসলমান” প্রকাশিত হলো । সম্পাদক হলেন মৌলভী আবুল কাসেম ও ম্যানেজার মৌলভী মুজিবুর রহমান। তিন সংখ্যা “দি ম্সলমান” প্রকাশিত হওয়ার পর কাসেম সাহেব সম্পাদকের দায়িত্ব মজিবুর রহমানের হাতে ছেড়ে দিয়ে বিদায় নিলেন। কাজেই পত্রিকার সম্পাদনা ও পরিচালনার দায়িত্ব মুজিবুর রহমানের উপর এসে পড়ল। ব্যারিষ্টার আবদুর রসূল ও হালিম গজনবী পত্রিকা চালানোর খরচ যোগ।চ্ছিলেন । কিন্তু মাঝ পথে গজনবী সাহেবও সরে পড়লেন ॥। একমান্র রসূল সাহেবই জীবনের শেষ দিন অর্থাৎ ১৯১৭ সালের ৯ই আগষ্ট পর্যন্ত “দি মুসলমানকে'' _ সর্বতোভাবে সাহায্য করেছেন। ৩০৮ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।