চলেছে। তাদের সাহিত্য ও সংস্ক তির উন্নতি না করতে পারলে স্বাধীন- তাই অথহীন হবে। এজন্য সাহিত্যের মাধ্যমে জাতিকে মজবৃত করতে হবে। আর তা করতে হলে জাতীয় প্নর্গঠন সংস্থার প্রয়োজন ৷ কুদরত উল্লাহ সাহাব ও একই ধরনের বক্তব্য রাখেন । এই সভায় জাতীয় পৃনর্গঠন ব্যুরোর পূর্ব-পাকিস্তান শাখার গোড়াপত্তন হয়। এর আগে করাচীতে জাতীয় প্নগঠন ব্যুরো ও পাকিস্তান ক'উন্সিল গঠন করা হয়েছিল । পূর্ব-পাকিস্তানেও পাকিস্তান কাউন্সিলের শাখা গঠিত হল। লেখকদের মধ্যে এঁক্য গড়ে তোলার জন্য এবং লেখকদের স্বার্থ রক্ষার জন্য গঠিত হল রাইটাস' গিল্ড। এই গিল্ড ১৯৬০ সালের দিকে “পরিক্রম' নামক একটি সাহিত্য মাসিক বের করে । প্রথমে “পরিক্রম' পত্রিকায় সম্পাদক ছিলেন সম্ভবতঃ ডাঃ সিরাজুল ইসলাম চৌধুরী এবং পরে সম্পাদক হয়েছিলেন আবদ_ল গনি হাজারী ও জাহানারা আরজু । পণ্রিকাখানি বেশ উন্নতমানের হয়েছিল সন্দেহ নেই। আইউব খাঁ সাহিত্য ও সংস্কতির উন্নতি বিধানের জন্য অনেক কিছু করেছেন। তার এ দান অস্বীকার করা সঙ্গত হবেনা । আইউব আমলে শিল্পপতি ও ব্যাঙ্কশুলিকে আদমজী পূরস্কার, দাউদ পুরস্কার ন্যাশন্যাল ব্যাঙ্ক পুরস্কার প্রভৃতি বিভিন্ন সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়, বুলবুল একাডেমী ও নজরুল একাডেমীকে বিরাট অঙ্কের অনুদান দেওয়া হয় এবং পূর্ব-পাকিস্ত।নী সংস্কৃতি দলের বিদেশ সফরেরও ব্যবস্থা করা হয়। পাকিস্তানের আইউব সরকার হয়তো মনে করেছিল যে, দেশে তার নীতির বুনিয়।দ মজবৃত করার জন্য সাহিত্যের সমথ'ন প্রয়োজন । তিনি বুঝেছিলেন যে, একটা জাতির জয় ও পরাজয় নির্ভর করে যথাক্রমে সাহিত্যের শক্তি ও দুর্বলতার উপর | এই সত্য অনুধাবন করেই আইউব পন্চিম ও পূর্ব-পাকিস্তানে নাম করা সাহিত্যিকদের সহযোগীতা পাওয়ার সক্রিয় চেস্টা করেছিলেন '. এই উদ্দেশ্যে তিনি ভাষার উন্নতির জন্য বিপূল পরিমান অর্থ ব্যয়ে করেছেন । পশ্চিম পাকিস্তানে “উর্দু উন্নয়ন বোড”*' ও পূর্ব পাকিস্তানে “বাংলা উন্নয়ন বোর্ড * গঠন করে উভয় ভাষার উন্নতির যে চেষ্টা করেছিলেন তা প্রশংসনীয় হলেও পূর্ব পাকিস্তানের ইতিহাস কথা কর ৩০৫ www.icsbook.info
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।