সালের ডিসেম্বরে তিনি ‘খাদেম’ ত্যাগ করলেন এবং আমিও আমার গরুর সান্নিধ্য থেকে সাময়িকভাবে বঞ্চিত হলাম । দেশ বিভাগের পর আমরা সাংবাদিক হিসেবে আবুল মনস্রকে হারিয়েছি কিন্ত পেয়েছি রাজনীতিক হিসেবে । তিনি মন্ত্রী হয়েছেন, জননেতা হয়েছেন, কিন্তু সাংবাদিক হিসেবে যে অসাধারণ খ্যাতি অর্জন করেছেন তার তুলনা অন্য সব কিছুই অতি নগণ্য । ?৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর “ফ্রীন্যান্সার’’ হিসেবে সাং" বাদিকতার ক্ষেত্রে আবুল মনসূরের প্নরাবিভাব ঘটেছিল । এ সময়ে তর লেখনী ছিল অত্যন্ত তীক্ষ ও সৃতীব্র। বারবার তশকে বলতে শুনেছি যে স্বাধীনতা আমরা অনেক বেশী মূল্য দিয়ে পেয়েছি, কিন্তু দেশের একদল দুশমন তা অতি কম মুল্যে বিকিয়ে দেবার চেষ্টা করছে ।"' তার মৃত্যুর মাত্র দুইদিন পৃবে' রোগশয্যায় শায়িত আবুল মনস.র আমার মাথাটি তশার ব.কে চেপে বলেছিলেন, মনে রেখো, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যদি পরাজিত হই, তা হলে আমাদের রাজনৈতিক পরাজয় ঠেকানো যাবে না। এই ঘটনার দূই দিন পর ১৯৭৯ সালের ১৮ই মার্চ তারিখে খবর পেলাম যে, একটি মহান জীবনের অবসান ঘটেছে । দীর্ঘ ৮৩ বৎসরের জীবনে তিনি জাতিকে অনেক কিছু দিয়েছেন। এজন্য জাতি তার কাছে কৃতজ্ঞ । নতুন রাম্ট্র পূর্ব-পাকিস্তানের সাহিত্যিকরা ভাষা আন্দোলনের পর থেকে পরম উৎসাহে সাহিত্য সৃষ্টি করে চল্েন। প্রকাশকরা ও পৃত্তক প্রকাশে এগিয়ে এলেন কিন্তু তাদের সংখ্যা নগন্য। সাহিত্য সৃষ্টি হতে লাগলো কিন্তু সে তুলনায় প্রকাশনা ক্ষেত্রে বন্ধাত্ব সাহিত্যিক সমাজে কোন রূপ প্রেরনার পরিচয় পাওয়া গেল না। যখন পূর্ব বঙ্গে সাহিত্য সৃষ্টির একটা প্রেরণা জাগলো, সাহিত্যিক সমাজ নিজস্ব সংস্কৃতির ভিত্তির উপর নৃতনতর ও সুন্দরতর সাহিত্য সৃষ্টির জন্য উন্মখ, তখন কাগমারীতে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের নামে একটি সম্মেলনের আয়োজন করলেন মওলানা আবদূল হামিদ খা ভাসানী । পশ্চিম-বঙ্গের সেরা পাকিস্তান-বিরোধী সাহিত্যিকদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হল ; সম্মেলনের জন্য বহু তোরণ নির্মিত ইতিহাস কথা কয় ৩০৩ www.icsbook.info
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।