সাপ্তাহিক পত্রিকায় তিনি লিখছেন। একদিন কথা প্রসঙ্গে মৌলবী মজিবুর রহমান তার ছোটভাই মৌলবী রফিকুর রহমানকে বলেছিলেন যে, লোকটির উপর নজর রেখো, হয়তো একদিন ওকে আমার দরকার হতে পারে । এটা ১৯২৩ সালের কথা । এরপর অনেক পরিবর্তন হয়েছে । আবুল মনসূর ‘ছোলতানে’ দেড় বৎসর কাজ করার পর সাপ্তাহিক *মোহাম্মদী”'তে যোগদান করেছেন, কিন্তু মোহাশ্মদীতে তার চাকুরী টিকলো না। এই সংবাদ পেয়ে মৌলবী মুজিবুর রহমান তশকে “দি মুসলমান” পত্রিকায় সহকারী সম্পাদকের চাকরী দিলেন । "দি মুসলমান” তখন সপ্তাহে তিন দিন প্রকাশ করার ব্যবস্থা করা হয়েছিল । এখানে তিনি মৌলবী মৃজিবূর রহমান ছাড়াও আরো দু'জন জাদরেল সাংবাদিকের তত্বাবধানে ইংরেজী সাংবদিকতা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে লাগলেন, এদের একজন হলেন অধ্যক্ষ জে, এল, ব্যানাজি এবং অপরজন অধ্যাপক আনন্দময় ধাড়া। অবিশ্যি আবুল মনস্র সাহেব তার আত্মচরিতে আনন্দ ময়কে ভুল করে রসময় লিখেছেন । “দ মুসলমান" দৈনিক হওয়ার চেষ্টা চলছে আর সঙ্গে সঙ্গে “খাদেম” নামে একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতে লাগলো “দি ম্সলমান"' থেকে । আবুল মনস্র আহমদকে এই পত্রিকা সম্পা- দনার পূর্ণ দায়িত্ব দেয়া হলো। অ।বুল মনস্রের তীক্ষ যৃন্তিবা।দতা, ভাষার তেজস্বিতা এবং ম্সলিম স্বার্থ সংরক্ষণে বলিষ্ঠ ভূমিকা মৌলবী মূজিবূর রহমানকে মুগ্ধ করেছিল। আমি ততদিনে সাংবাদিক হয়ে গেছি। ইংরেজী “দি মুসলমানের" বার্তা সম্পাদক হিসেবে কাজ করছি, কিন্ত বাংলা লেখায় তখন আমার হাতেখড়ি হয়নি । কিন্তু আমার মন চাইত যে, আমি বাংলা ভাষার লেখক হই। আর এই আশায় রাত জেগে অতিকম্টে একটি কবিতা খাড়া করলাম এবং গোপনে আবুল মনসূর সাহেবকে দেখালাম । তিনি ত আমার লেখার উচছসিত প্রশংসা করে নিজের কাছে সেটা রেখে দিলেন এবং বললেন, “খাদেম**এ ছেপে দেব । ছাপাও হয়েছিল, কিন্ত দেখলাম আমি যা লিখেছিলাম তার কয়েকটি শব্দ ছাড়া আর কিছুই নেই এবং শিরোনামট্াও পাল্টে গেছে । তবে লেখক হিসেবে আমার নাম ইতিহাস কথা কয় ৩০১ www.icsbook.info
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।