কংগ্রেস অধিবেশন শেষ হল। পার্ক সার্কাস এলাক। এতদিন সর- গরম ছিল, মনে হত যেন মেলা বসেছে। কিন্তু অধিবেশন শেষ হওয়ার পর কি রকম যেন একটা নিস্তব্ধতা নেমে এল! কর্মীর।ও যে যার কাজে চলে গেল । কয়েকদিন যেতে না যেতে একদিন টেলিফোন পেলাম, এক অজানা অচেনা লোক আমার সঙ্গে আলাপ করতে চায় । ভদ্রলোক নিজের নাম বললেন, সাদত আলী আখন্দ । নামটা এর আগে কখনো শুনিনি। তিনি কিন্তু নাছোড়বান্দা । বললেন ঃ “আমি আপনাকে ভাল করে চিনি। আপনার সঙ্গে অমি আলাপ করতে চাই। কাল বিকেল ৪টায় যদি পাক সার্কাস পার্কে আসেন, তা হলে খুব খুশী হব।” আমি বললাম £ কি আলাপ করতে চান ভা না বললে আমি যাবো কেন? তাছাড়া আপনাকে দেখিনি কোনদিন, পার্কে গিয়ে আপনাকে চিনবো কি করে? “সেজন্য ভাববেন না, আমি আপনাকে চিনি, কাজেই অসুবিধা হবে না, আমিই আপনাকে খুঁজে নেব |” আমি একটু ভাবনায় পড়ে গেল।ম। “অচেনা লোক’ আমার সঙ্গে আলাপ করতে চায় কেন? আর কি আলাপ করতে চায় লোকটা । যাই হোক, দেখ।ই যাকনা, কোথার পানি কোথায় গড়ায় ! পরদিন যথাসময়ে পার্ক সার্কাস পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসে এদিক-ওদিক তাকাচ্ছি। দেখলাম একটা লোক, বেশ মোটা-সোটা, গৌরবর্ণ, খুব লম্বা নয় আবার বেটেও নয়, ধূতি পরা, শাটের উপর একটা কোট চড়ানো, কচ্ছপের গতিতে আমার কাছে এগিয়ে এল, একেবারে সামনে দাড়িয়ে বলল £ “আমার নাম সাদত আলী আখন্দ ।” আমি বললাম ঃ$ আপনিই আমাকে টেলিফোন করেছিলেন? কি আলাপ করতে চান আমার সঙ্গে? ভদ্রলোক আমার পাশে বসতে বসতে বলল £ “দেখুন, আপনি একজন বাচ্চা সাংবাদিক। বইও লিখেছেন। আমিও সাহিত্যিক। তাই সাহিত্য সম্পর্ক একটু আলাপ-আলোচনা করতে চাই।” ২২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।