ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মনে করেছিল বাংলাভাষার যে সর্বনাশ এরা করলো তার থেকে উদ্ধারের বোধ হয় আর কোন পথ নেই। কিন্তু ১৯৫২ সালে ভাষা আন্দোলনের বীরগণ বুকের বস্তু দিয়ে প্রমাণ করলো যে, যত ষড়যন্ত্রই করা হোক বাংলা ভাষার বিনাশ নাই । এই বীরদের স্মরণে ২১শে ফেব্ুয়ারী জাতীয় শোক দিবস হিসাবে চিহ্নিত হয়ে আসছে । আমরা একটু অনুসন্ধান করলে বুঝতে পারবো যে, কলকাতা থেকে বিরাট সংখ্যক কবি ও সাহিত্যিক পূব বঙ্গে এসেছিলেন এবং যারা আগে থেকেই এদেশে ছিলেন তাদের সংখ্যা নিতান্ত কম নয়। আর এদের মধ্যে বেশ কিছু সংখ্যক শক্তিমান কবি ও সাহিত্যিক ছিলেন তাদেরকে আন্তর্জাতিক মান সম্পন্ন বলা যেতে পারে । আমি এখানে কয়েকজন অসাধারণ প্রতিভাবান ওুঁপন্যাসিক, গাল্পিক, ও কবির নাম উল্লেখ করছি $ উপন্যাস, গল্প ও মনন সাহিত্যে মাহবুবুল আলম, আবূল ফজল, আবূল মনসুর আহমদ, আবুল কালাম শামস্দ্দিন, আকবর উদ্দিন, গোলাম কাশেম, আব্র্শদ, ও ইব্রাহীম খা, সরদার জয়েন উদ্দিন, মূজিবূর রহমান খা, ডঃ আনিস্ৃজ্জামান, ডঃ আশরাফ সিদ্দিকী, আলাউদ্দিন আল আজাদ, প্রভৃতি । এবং কাব্য সাহিত্যে ঃ কবি শাহ্‌ দাত হোসেন, বেনজীর আহ্‌ মদ, বন্দেআলী মিয়া, হাবিবুর রহমান, আহসান হাবিব, হোসনে আরা, ফয়েজ আহমদ, জাহানারা আরজু, সুফিয়া কামাল, মাহ মূদা খাতুন সিদ্দিকা, ফররুখ আহমদ, হাবিবুর রহমান সাহিত্য রত্ব প্রভৃতি স্বনামধন্য লেখক ও লেখিকাগণ আমাদের সাহিত্য ভান্ডারে তশদের অমূল্য অবদান দিয়ে পূর্ণ করেছেন । উপরে যাদের নাম উল্লেখ করা হলো তাদের মধ্যে অনন্য সাধারণ কৃতিত্বের অধিকারী আবুল মনস্র আহমদ । তিনি একাধারে সাহি- ত্যিক ও সাংবাদিক । রস সাহিত্য স্ন্টিতে তর জুড়ি পাওয়া দুষ্কর । তার রচনা মাঝে মাঝে পশ্চিম বঙ্গের বিখ্যাত রস-রচয়িতা রাজশেখর বসুর পরশুরাম) নাম স্মরণ করিয়ে দেয়। আবুল মনস্র সম্পকে আমি কিছুকাল পৃবে বাংলাদেশ বেতারে বস্তব্য রেখেছিলাম, এখানে তা উদ্ধৃত করছি-- ইতিহাস কথা কয় ২৯৯ www.icsbook.info

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।